রবিবার, ০১ মার্চ ২০২৬ ।। ১৬ ফাল্গুন ১৪৩২ ।। ১২ রমজান ১৪৪৭

শিরোনাম :
খামেনি হত্যার কঠোর প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিলো হিজবুল্লাহ ইমাম-মুয়াজ্জিনদের সম্মানীর নামে প্রতারণা, সাবধান করল ইফা তেহরানে ফের হামলা চালালো ইসরায়েল, গোয়েন্দা পুলিশের প্রধান নিহত হিফজুল হাদিসসহ অন্যান্য বিভাগে ভর্তি নিচ্ছে আল মারকাজুল ইসলামী বাগমুছা ‘মধ্যপ্রাচ্যের বর্তমান প্রেক্ষাপটে দেশে জ্বালানি তেল নিয়ে শঙ্কিত হওয়ার কিছু নেই’ গালফভুক্ত চার দেশের প্রতি‌নি‌ধির সঙ্গে পররাষ্ট্রস‌চিবের বৈঠক ইরানে হামলার প্রতিবাদে ঢাকায় খেলাফত মজলিসের বিক্ষোভ ‘খামেনিকে হত্যা আন্তর্জাতিক আইনের প্রতি স্পষ্ট অবজ্ঞা’ এবার রিয়াদে ভয়াবহ বিস্ফোরণ বাংলা একাডেমি পদক নেবেন মোহন রায়হান, তবে…

গলায় ফাঁস দিয়ে দুবাই প্রবাসীর আত্মহত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফারুক হোসেন- ফাইল ফটো

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে গলায় ফাঁস দিয়ে ফারুক হোসেন (৩৫) নামে এক প্রবাসী আত্মহত্যা করেছেন। দুবাইয়ের আল কুসাইস দুই এলাকার আল জারওয়ানী ভবনে এ ঘটনা ঘটে। লাশ উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতাল মর্গে পাঠিয়েছে দুবাই পুলিশ। ফারুক হোসেনের গ্রামের বাড়ি কুমিল্লা জেলায় বলে জানা গেছে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, ভবনটিতে অধিকাংশই ট্যাক্সিচালকরা বসবাস করেন। ভোরে সবাই কাজে চলে যান। সারাদিন তেমন কারো আনাগোনা থাকে না ভবনটিতে। এই সুযোগে ভবনের ছাদে ওঠার সিঁড়ির দরজায় গামছা দিয়ে ফাঁস দেন ফারুক। একসময় অন্যদের চোখে পড়লে তারা পুলিশে খবর দেন। পরে পুলিশ তার লাশ উদ্ধার করে।

ফারুকের সহকর্মীরা জানান, বেশ কয়েকদিন ধরে স্ত্রীর সঙ্গে ফারুকের কথা কাটাকাটি হচ্ছিল। মাঝেমাঝে বিবাহ বিচ্ছেদ নিয়েও কথা বলতে শোনা যেত। ধারণা করা হচ্ছে এসব ঘটনা থেকেই সে আত্মহত্যার পথ বেছে নেয়।

তারা আরো বলেন, ২০১৫ সালে দুবাই ট্যাক্সি কোম্পানিতে ভিসা নিয়ে প্রবাসে আসে ফারুক। এরপর ৮-৯ বছর যাবত ট্যাক্সিতেই কর্মরত ছিল। সম্প্রতি চাকরি ছেড়ে অনেকটা মানবেতর জীবনযাপন করছিল ফারুক। মাস তিনেক আগে ইউরোপের ভিসা পেতে একটি এজেন্সিতে পাসপোর্ট জমা দেয়। ভিসা না হওয়ায় ফেরত দেওয়া হয় তার পাসপোর্ট। এরপর থেকেই সে একাকী থাকত।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ