শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮


বেহুঁশ দিগ্বিদিক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

|| নাজমুল হুদা মজনু ||

মুখে এক মনে আরেক সেই মুনাফিক 
তাদের প্রতি ফেরেস্তার হাজারো ধিক।
লোক দেখানো নেতা কত সাজে সঙ
দানবীর লকব পেতে গায়ে মাখে রঙ।
লেনদেনে বড়ই চতুর যে পারস্পরিক 
আল্লাহর সাথে করে বান্দাকে শরিক।
মুখে এক মনে আরেক সেই মুনাফিক
তাদের প্রতি ফেরেস্তার হাজারো ধিক।
রাসূলের অনুসারীরা সোজা পথে চলে
সবসময় তারা সুন্দর সত্য কথাই বলে।
মানুষের দুঃখে দাঁড়ায় পাশে মানবিক।
মুখে এক মনে আরেক সেই মুনাফিক 
তাদের প্রতি ফেরেস্তার হাজারো ধিক।
সমস্যা সংকটে হাত পাতে রবের প্রতি 
তিনিই দূর করেন মানুষের সব দুর্গতি।
আল্লাহর কাছেই ফরিয়াদ শক্তি দাও
আমার সব ভুল ক্ষমা করে মুক্তি দাও।
এবাদতে আমায় করো যে আন্তরিক।
মুখে এক মনে আরেক সেই মুনাফিক 
তাদের প্রতি ফেরেস্তার হাজারো ধিক।
তোমার‌ই দরবারে আমি ফকির রিক্ত
পাপের অনুতাপে অশ্রু ঝরিয়ে সিক্ত।
ক্ষমার আকুতি নিয়ে বেহুঁশ দিগ্বিদিক।
মুখে এক মনে আরেক সেই মুনাফিক 
তাদের প্রতি ফেরেস্তার হাজারো ধিক।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ