নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ খেলাফত মজলিসের ঢাকাস্থ বিভাগীয় সম্পাদকদের নিয়ে সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) অনুষ্ঠিত এ বৈঠকে সংগঠনের সাংগঠনিক কার্যক্রমের অগ্রগতি, দাওয়াতি মাসের কর্মসূচি এবং বিভাগীয় সম্পাদকদের দায়িত্ব ও কার্যক্রমের সমন্বয় নিয়ে আলোচনা করা হয়।
বৈঠকে সভাপতিত্ব ও পরিচালনা করেন সংগঠনের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ।
এতে উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম মহাসচিব মাওলানা তোফাজ্জল হুসাইন মিয়াজী ও মুফতি শরাফাত হুসাইন, সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল, মাওলানা আবুল হাসানাত জালালী ও মাওলানা নিয়ামতুল্লাহ আমিন, বায়তুল মাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম, আইনবিষয়ক সম্পাদক মাওলানা শরীফ হুসাইন, প্রকাশনা সম্পাদক মাওলানা হারুনুর রশিদ ভূঁইয়া এবং প্রচার সম্পাদক মাওলানা হাসান জুনাইদ।
এ ছাড়া উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা সানাউল্লাহ আমিনী এবং ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র পদপ্রার্থী মাওলানা মুর্শিদুল আলম সিদ্দিকী।
বৈঠকে সংগঠনের চলমান সাংগঠনিক কার্যক্রম পর্যালোচনার পাশাপাশি দাওয়াতি মাসের তৎপরতা জোরদার, বিভাগীয় সম্পাদকদের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন এবং পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে সাংগঠনিক কার্যক্রমে আরও গতিশীলতা আনার বিষয়ে আলোচনা হয়।
আইও/