সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি আলী মিয়াঁ নদভীকে নিয়ে বই লিখে দিল্লি উর্দু একাডেমির পুরস্কার লাভ রিয়াদ বিমানবন্দরে হামলায় হেফাজতের শোক, ক্ষতিপূরণ ও বিনামূল্যে চিকিৎসার দাবি রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয়

সন্ধ্যাকালীন দোয়া ও মাসনুন আমল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

|| আরশান আমির || 

ইসলামে সকাল-সন্ধ্যা আল্লাহ তাআলাকে স্মরণ করা এবং তাঁর কাছে রহমত, ক্ষমা ও নিরাপত্তা প্রার্থনা করা গুরুত্বপূর্ণ আমল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উম্মতকে বিভিন্ন দোয়া ও জিকির শিখিয়েছেন, যা নিয়মিত পাঠের মাধ্যমে একজন মুমিন আল্লাহর সঙ্গে নিজের সম্পর্ক আরও দৃঢ় করতে পারেন।

কোরআন ও নির্ভরযোগ্য হাদিসে বর্ণিত মাসনুন দোয়া-জিকির নিয়মিত আদায় করা উচিত। আসর থেকে সূর্যাস্তের আগের সময় কিংবা সন্ধ্যায় এসব আমল করা যায়। এখানে গুরুত্বপূর্ণ কয়েকটি সন্ধ্যাকালীন দোয়া ও আমল তুলে ধরা হলো।

১. আয়াতুল কুরসি পাঠ

আমল: একবার।

আরবি:

اللَّهُ لَا إِلَٰهَ إِلَّا هُوَ الْحَيُّ الْقَيُّومُ ۚ لَا تَأْخُذُهُ سِنَةٌ وَلَا نَوْمٌ ۚ لَهُ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ ۗ مَنْ ذَا الَّذِي يَشْفَعُ عِنْدَهُ إِلَّا بِإِذْنِهِ ۚ يَعْلَمُ مَا بَيْنَ أَيْدِيهِمْ وَمَا خَلْفَهُمْ ۖ وَلَا يُحِيطُونَ بِشَيْءٍ مِنْ عِلْمِهِ إِلَّا بِمَا شَاءَ ۚ وَسِعَ كُرْسِيُّهُ السَّمَاوَاتِ وَالْأَرْضَ ۖ وَلَا يَئُودُهُ حِفْظُهُمَا ۚ وَهُوَ الْعَلِيُّ الْعَظِيمُ

অর্থ: আল্লাহ, তিনি ছাড়া কোনো সত্য উপাস্য নেই। তিনি চিরঞ্জীব, সবকিছুর ধারক। তাঁকে তন্দ্রা ও নিদ্রা স্পর্শ করে না। আসমান ও জমিনের সবকিছু তাঁরই। তাঁর অনুমতি ছাড়া কেউ সুপারিশ করতে পারে না। তিনি সবকিছু জানেন। তাঁর কুরসি আসমান ও জমিনকে পরিবেষ্টন করে আছে। এগুলোর রক্ষণাবেক্ষণ তাঁকে ক্লান্ত করে না। তিনি সর্বোচ্চ, মহান।

সূত্র: সূরা আল-বাকারা, আয়াত ২৫৫।

২. তিন কুল পাঠ

আমল: সূরা ইখলাস, সূরা ফালাক ও সূরা নাস—প্রতিটি তিনবার।

সূরা ইখলাস

قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ ۝ اللَّهُ الصَّمَدُ ۝ لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ ۝ وَلَمْ يَكُنْ لَهُ كُفُوًا أَحَدٌ

অর্থ: বলুন, তিনি আল্লাহ, এক-অদ্বিতীয়। আল্লাহ অমুখাপেক্ষী। তিনি কাউকে জন্ম দেননি এবং তাঁকেও জন্ম দেওয়া হয়নি। তাঁর সমতুল্য কেউ নেই।

সুরা ফালাক ও সুরা নাসও একইভাবে পাঠ করবেন। এ দুটি সুরায় সৃষ্টির অনিষ্ট, হিংসা ও কুমন্ত্রণা থেকে আল্লাহর আশ্রয় চাওয়া হয়েছে।

সূত্র: আবু দাউদ, হাদিস ৫০৮২; তিরমিজি, হাদিস ৩৫৭৫।

৩. সন্ধ্যার দোয়া

আরবি:

اللَّهُمَّ بِكَ أَمْسَيْنَا، وَبِكَ أَصْبَحْنَا، وَبِكَ نَحْيَا، وَبِكَ نَمُوتُ، وَإِلَيْكَ الْمَصِيرُ

অর্থ: হে আল্লাহ! আপনারই অনুগ্রহে আমরা সন্ধ্যায় উপনীত হয়েছি, আপনারই অনুগ্রহে সকালে উপনীত হই। আপনারই সাহায্যে আমরা জীবিত থাকি এবং আপনারই ইচ্ছায় মৃত্যুবরণ করি। আপনার কাছেই ফিরে যেতে হবে।

আমল: একবার পাঠ করবেন।

সূত্র: আবু দাউদ, হাদিস ৫০৬৮।

৪. সাইয়্যিদুল ইস্তিগফার

আরবি:

اللَّهُمَّ أَنْتَ رَبِّي لَا إِلَٰهَ إِلَّا أَنْتَ، خَلَقْتَنِي وَأَنَا عَبْدُكَ، وَأَنَا عَلَىٰ عَهْدِكَ وَوَعْدِكَ مَا اسْتَطَعْتُ، أَعُوذُ بِكَ مِنْ شَرِّ مَا صَنَعْتُ، أَبُوءُ لَكَ بِنِعْمَتِكَ عَلَيَّ، وَأَبُوءُ بِذَنْبِي، فَاغْفِرْ لِي، فَإِنَّهُ لَا يَغْفِرُ الذُّنُوبَ إِلَّا أَنْتَ

অর্থ: হে আল্লাহ! আপনি আমার রব, আপনি ছাড়া কোনো সত্য উপাস্য নেই। আপনি আমাকে সৃষ্টি করেছেন, আমি আপনার বান্দা। যথাসাধ্য আপনার অঙ্গীকারের ওপর অটল আছি। আমার কৃতকর্মের অনিষ্ট থেকে আপনার আশ্রয় চাই। আপনার অনুগ্রহ স্বীকার করছি এবং নিজের গুনাহও স্বীকার করছি। আমাকে ক্ষমা করুন। নিশ্চয়ই আপনি ছাড়া গুনাহ ক্ষমা করার কেউ নেই।

আমল: একবার পাঠ করবেন। এ দোয়া পাঠের পর ওই দিন বা রাতে মৃত্যুবরণকারীর জন্য জান্নাতের সুসংবাদ সহিহ হাদিসে বর্ণিত হয়েছে।

সূত্র: সহিহ বুখারি, হাদিস ৬৩০৬।

৫. নিরাপত্তার দোয়া

আরবি:

بِسْمِ اللَّهِ الَّذِي لَا يَضُرُّ مَعَ اسْمِهِ شَيْءٌ فِي الْأَرْضِ وَلَا فِي السَّمَاءِ وَهُوَ السَّمِيعُ الْعَلِيمُ

অর্থ: আল্লাহর নামে, যাঁর নামের বরকতে আসমান ও জমিনের কোনো কিছুই ক্ষতি করতে পারে না। তিনি সর্বশ্রোতা, সর্বজ্ঞ।

আমল: সকাল ও সন্ধ্যায় তিনবার পাঠ করবেন।

সূত্র: আবু দাউদ, হাদিস ৫০৮৮; তিরমিজি, হাদিস ৩৩৮৮।

৬. আল্লাহর প্রতি সন্তুষ্টি প্রকাশের দোয়া

আরবি:

رَضِيتُ بِاللَّهِ رَبًّا، وَبِالْإِسْلَامِ دِينًا، وَبِمُحَمَّدٍ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَبِيًّا

অর্থ: আমি আল্লাহকে রব হিসেবে, ইসলামকে দ্বিন হিসেবে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে নবী হিসেবে সন্তুষ্টচিত্তে গ্রহণ করেছি।

আমল: তিনবার পাঠ করবেন।

সূত্র: আবু দাউদ, হাদিস ৫০৭২; তিরমিজি, হাদিস ৩৩৮৯।

৭. তাসবিহ ও প্রশংসা

আরবি:

سُبْحَانَ اللَّهِ وَبِحَمْدِهِ

অর্থ: আল্লাহ পবিত্র এবং সমস্ত প্রশংসা তাঁরই।

আমল: নিয়মিত জিকির করবেন। এ জিকিরের বিশেষ ফজিলত সহিহ হাদিসে বর্ণিত হয়েছে।

সূত্র: সহিহ মুসলিম, হাদিস ২৬৯২।

সন্ধ্যাকালীন দোয়া ও জিকির মুমিনের দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ অংশ। ব্যস্ততার মাঝেও প্রতিদিন কিছু সময় আল্লাহ তাআলার স্মরণে ব্যয় করা উচিত। দোয়ার শব্দ ও অর্থ বুঝে, আন্তরিকতার সঙ্গে এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নাহ অনুসরণ করে এসব আমল করার চেষ্টা করুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নিয়মিত মাসনুন আমল করার তাওফিক দান করুন। আমিন।

এসএইচ/ 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ