সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি আলী মিয়াঁ নদভীকে নিয়ে বই লিখে দিল্লি উর্দু একাডেমির পুরস্কার লাভ রিয়াদ বিমানবন্দরে হামলায় হেফাজতের শোক, ক্ষতিপূরণ ও বিনামূল্যে চিকিৎসার দাবি রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত

যাত্রাবাড়ী মাদরাসায় চলছে ‘খোলাফাদের মজলিস’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: আওয়ার ইসলাম

নিজস্ব প্রতিবেদক

আসন্ন ২১ নভেম্বর মজলিসে দাওয়াতুল হকের মারকাজি ইজতিমা সফল করার লক্ষ্যে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে মহিউসসুন্নাহ আল্লামা মাহমুদুল হাসানের খলিফাদের বিশেষ মজলিস। এতে শায়খের তিন শতাধিক খলিফা অংশগ্রহণ করেন।

শনিবার (৩ অক্টোবর) সকাল ৯টা থেকে রাজধানীর ঐতিহ্যবাহী জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়া যাত্রাবাড়ী মাদরাসায় এ মজলিস শুরু হয়। মজলিসে দাওয়াতুল হক বাংলাদেশের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ও আহ্বায়ক হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির আমির মহিউসসুন্নাহ আল্লামা মাহমুদুল হাসান।

মজলিসে অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের মহাসচিব মাওলানা মাহফুজুল হক, মাওলানা উবায়দুল্লাহ হামযা, মাওলানা আব্দুল্লাহ হাস্সানসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত বিশিষ্ট উলামায়ে কেরাম ও সংগঠনটির দায়িত্বশীলরা।

সকাল থেকে চলা এ মজলিসে দীনি ও আত্মশুদ্ধিমূলক বিভিন্ন কার্যক্রমের পাশাপাশি দিকনির্দেশনামূলক আলোচনা অনুষ্ঠিত হয়। এতে মজলিসে দাওয়াতুল হকের কার্যক্রমকে আরও গতিশীল ও সম্প্রসারিত করার বিষয়ে পরামর্শ ও নির্দেশনা দেওয়া হয়।

দাওয়াতুল হকের প্রকাশনা বিভাগের দায়িত্বশীল মাওলানা রিজওয়ান হাসান জানান, বিগত খলিফাদের মজলিসে অনুষ্ঠিত বয়ানগুলোর সংকলন ‘ফিকরি বয়ান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়। এ ছাড়া সংগঠনের কার্যক্রম কীভাবে সামনে এগিয়ে নেওয়া যায়, সে বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়।

উল্লেখ্য, আগামী ২১ নভেম্বর মজলিসে দাওয়াতুল হকের মারকাজি ইজতিমা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ ইজতিমা সফল করার প্রস্তুতির অংশ হিসেবে প্রতি বছরের ধারাবাহিকতায় এ বছরও খলিফাদের এ বিশেষ মজলিসের আয়োজন করা হয়।

আসরের দিকে দোয়ার মাধ্যমে এ বিশেষ মজলিসের সমাপ্তি হয়।

আইও/এসএইচ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ