সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি আলী মিয়াঁ নদভীকে নিয়ে বই লিখে দিল্লি উর্দু একাডেমির পুরস্কার লাভ রিয়াদ বিমানবন্দরে হামলায় হেফাজতের শোক, ক্ষতিপূরণ ও বিনামূল্যে চিকিৎসার দাবি রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত

প্রকৃত সুখের একমাত্র পথ ঈমান ও সৎকর্ম: মসজিদে নববীর খতিব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

|| আন্তর্জাতিক ডেস্ক ||

মসজিদে নববীর জুমার খুতবায় ইমাম ও খতিব শায়খ ড. আবদুল্লাহ বিন আবদুর রহমান আল-বুয়াইজান বলেছেন, প্রকৃত সুখ ও প্রশান্তি অর্জনের একমাত্র পথ হলো ঈমান ও সৎকর্ম। মানুষ স্বভাবগতভাবেই সুখের সন্ধান করে, কিন্তু আল্লাহর আনুগত্য ও নেক আমল ছাড়া সেই সুখ কখনো অর্জিত হতে পারে না।

শুক্রবার (৭ আগস্ট), ২৪ সফর ১৪৪৮ হিজরি জুমার খুতবায় তিনি এসব কথা বলেন।

শায়খ আল-বুয়াইজান বলেন, সুখ এমন এক মহামূল্যবান নিয়ামত, যার প্রত্যাশা প্রত্যেক মানুষই করে। মহান আল্লাহ মানুষের অন্তরে সুখের প্রতি ভালোবাসা ও তা অর্জনের আকাঙ্ক্ষা সৃষ্টি করে দিয়েছেন। তবে প্রকৃত সুখের পথ একটিই—আল্লাহর প্রতি ঈমান এবং সৎকর্ম।

তিনি পবিত্র কুরআনের উদ্ধৃতি দিয়ে বলেন, যে ব্যক্তি ঈমানদার অবস্থায় সৎকর্ম করবে—সে পুরুষ হোক বা নারী—আমি অবশ্যই তাকে পবিত্র ও সুন্দর জীবন দান করব এবং তাদের কর্মের সর্বোত্তম প্রতিদান দেব।

খুতবায় তিনি সতর্ক করে বলেন, যে ব্যক্তি আল্লাহভীতি থেকে দূরে সরে যায় এবং তাঁর আনুগত্য অমান্য করে, তার জীবন দুঃখ, উদ্বেগ, অস্থিরতা ও মানসিক যন্ত্রণায় পরিপূর্ণ হয়ে ওঠে। বাহ্যিক প্রাচুর্য থাকলেও আল্লাহর স্মরণ থেকে বিমুখ মানুষের অন্তরে প্রকৃত শান্তি থাকে না।

তিনি আরও বলেন, পবিত্র কুরআন মানুষের জন্য হেদায়াত, রহমত ও অন্তরের রোগের শিফা। মুমিনদের হৃদয়কে প্রশান্ত ও আলোকিত করার সবচেয়ে বড় উৎস হলো আল্লাহর বাণী। তাই ব্যক্তিগত ও সামাজিক জীবনে কুরআনের শিক্ষা অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

খুতবার শেষাংশে শায়খ আল-বুয়াইজান বলেন, মানুষের সুখ-শান্তি নষ্ট করে এমন সবচেয়ে বড় কারণগুলোর একটি হলো অন্তরের রোগ। হিংসা, বিদ্বেষ, পরশ্রীকাতরতা, অহংকার এবং লোক দেখানোর মানসিকতা (রিয়া) মানুষের আমলকে বিনষ্ট করে এবং তাকে প্রকৃত সুখ থেকে বঞ্চিত করে। এসব আত্মিক ব্যাধি থেকে বেঁচে থেকে অন্তরকে পরিশুদ্ধ করার আহ্বান জানান তিনি।

তিনি মুসল্লিদের প্রতি ঈমানকে দৃঢ় করা, কুরআনের সঙ্গে সম্পর্ক গভীর করা এবং আন্তরিকতার সঙ্গে আল্লাহর ইবাদতে আত্মনিয়োগের মাধ্যমে দুনিয়া ও আখিরাতের প্রকৃত সফলতা অর্জনের আহ্বান জানান।

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ