সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি আলী মিয়াঁ নদভীকে নিয়ে বই লিখে দিল্লি উর্দু একাডেমির পুরস্কার লাভ রিয়াদ বিমানবন্দরে হামলায় হেফাজতের শোক, ক্ষতিপূরণ ও বিনামূল্যে চিকিৎসার দাবি রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত

২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

আগামী বছরের (২০২৭) পবিত্র রমজান মাস ও ঈদুল ফিতর কবে হতে পারে, সে বিষয়ে সম্ভাব্য সময়সূচি প্রকাশ করেছে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম জর্ডান নিউজ। জ্যোতির্বিজ্ঞান হিসাবের আলোকে প্রকাশিত এ তথ্যে ২০২৭ সালের (হিজরি ১৪৪৮) রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ তুলে ধরা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ২০২৭ সালের ৮ ফেব্রুয়ারি, সোমবার পবিত্র রমজান মাস শুরু হতে পারে। সৌদি আরবের হিজরি ক্যালেন্ডারসংক্রান্ত একটি ওয়েবসাইটেও একই দিনকে রমজানের সম্ভাব্য প্রথম দিন হিসেবে উল্লেখ করা হয়েছে।

জ্যোতির্বিজ্ঞানীদের হিসাব বলছে, ১৪৪৮ হিজরি সনের শাবান মাসের ২৯ তারিখ, অর্থাৎ ৬ ফেব্রুয়ারি শনিবার রমজানের চাঁদ দেখার চেষ্টা করা হবে। তবে সেদিন চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা কম থাকায় শাবান মাস ৩০ দিন পূর্ণ হতে পারে। সে ক্ষেত্রে ৭ ফেব্রুয়ারি রোববার হবে শাবানের শেষ দিন এবং ৮ ফেব্রুয়ারি সোমবার থেকে রমজান শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।

একই প্রতিবেদনে ঈদুল ফিতরের সম্ভাব্য সময়ও উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়েছে, ২০২৭ সালের রমজান মাস ২৯ দিনের হতে পারে। সে অনুযায়ী ৮ মার্চ সোমবার রমজান শেষ হওয়ার এবং ৯ মার্চ মঙ্গলবার পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

তবে এসব তারিখ জ্যোতির্বিজ্ঞানভিত্তিক সম্ভাব্য হিসাব। ইসলামি বিধান অনুযায়ী, রমজান মাসের শুরু ও ঈদুল ফিতরের চূড়ান্ত সিদ্ধান্ত সংশ্লিষ্ট দেশের চাঁদ দেখাসাপেক্ষে ঘোষণা করা হয়।

উল্লেখ্য, ভৌগোলিক অবস্থানের পার্থক্যের কারণে বাংলাদেশে রমজান ও ঈদুল ফিতর অনেক সময় মধ্যপ্রাচ্যের দেশগুলোর তুলনায় এক দিন পরে উদযাপিত হয়।

সূত্র: জর্ডান নিউজ

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ