মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬ ।। ১০ ভাদ্র ১৪৩৩ ।। ১২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মাদারীপুরে পুকুরে ডুবে জমজ দুই বোনের মৃত্যু ঈমান-আকিদা সংরক্ষণে উলামা-মাশায়েখ কনভেনশনে ৭ দফা দাবি পেশ আটক ব্যক্তির সঙ্গে মানবিক আচরণের নির্দেশ তালেবান সরকারের ট্রান্সজেন্ডারবান্ধব শ্রম আইন বাতিল ও হিজবুত তাওহীদ নিষিদ্ধের দাবি শীর্ষ আলেমদের আলিমে ভর্তি শুরু ২০ সেপ্টেম্বর, ক্লাস ২৩ সেপ্টেম্বর ‘ব্যাটারিচালিত রিকশা নিয়ন্ত্রণে দ্রুত নীতিমালা প্রণয়ন করবে সরকার’  রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সৌজন্য সাক্ষাৎ গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু ফরিদপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: প্রায় অর্ধ লক্ষ টাকা জরিমানা   রাষ্ট্রের সর্বস্তরে ট্রান্সজেন্ডারবাদ প্রত্যাখানের দাবি ড. সরোয়ারের

৬ মে ২০২৬-এর নামাজের সময়সূচি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইমরান ওবাইদ, সাব-এডিটর

ফজর এবং আসরের ওয়াক্ত অবহেলায় কিংবা ঘুমে-ঘুমে কেটে যায় অনেকের। সময়মতো পড়া হয় না এই দুই ওয়াক্তের নামাজ। অথচ হাদিসে বর্ণিত হয়েছে এর বিশাল ফজিলত। এক হাদিসে আছে, হজরত আবু বকর ইবনে উমারাহ ইবনে রুআইবাহ রা. তার পিতা থেকে বর্ণনা করেন। তিনি বলেন, আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, সূর্যোদয় এবং সূর্যাস্তের পূর্বের নামাজ—অর্থাৎ ফজর এবং আসরের নামাজ যে পড়বে, সে জাহান্নামে যাবে না। (সহিহ মুসলিম: ১৩২২)। তাই আমাদের উচিত ফজর এবং আসরের নামাজকে গুরুত্ব দেওয়া। সময়মতো আদায় করা। ঘুম ভাঙাতে প্রয়োজনে অ্যালার্ম ব্যবহার করা যেতে পারে। তবুও যেন ঘুমে-ঘুমে কিংবা অবহেলায় ছুটে না যায় কোনো নামাজ।

আওয়ার ইসলামের পাঠকদের জন্য বুধবার, ৬ মে ২০২৬, ১৭-১৮ জিলকদ ১৪৪৭, ২৩ বৈশাখ ১৪৩৩-এর পাঁচ ওয়াক্ত নামাজের সময়সূচি নিচে দেওয়া হলো—

ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি:

ফজরের সময় শুরু—৪টা। শেষ—৫টা ২০ মিনিট।

জোহরের সময় শুরু—১১টা ৫৬ মিনিট। শেষ—৪টা ৩১ মিনিট।

আসরের সময় শুরু (হানাফি)—৪টা ৩২ মিনিট। শেষ—৬টা ২৯ মিনিট।

আসরের সময় শুরু (শাফেয়ী)— ৩টা ২০ মিনিট। শেষ—৬টা ২৯ মিনিট।

মাগরিবের সময় শুরু— ৬টা ৩২ মিনিট। শেষ—৭টা ৫০ মিনিট।

এশার সময় শুরু— ৭টা ৫১ মিনিট। শেষ—৩টা ৫৫ মিনিট।

নামাজের নিষিদ্ধ সময়:

সূর্যোদয়কালীন—৫টা ২১ মিনিট থেকে ৫টা ৩৫ মিনিট।

মধ্য দুপুর—১১টা ৫০ মিনিট থেকে ১১টা ৫৫ মিনিট।

সূর্যাস্তকালীন—৬টা ১৪ মিানট থেকে ৬টা ২৯ মিনিট।

নফল নামাজের সময়সূচি:

তাহাজ্জুদের সময় শেষ—৩টা ৫৫ মিনিট।

ইশরাকের সময় শুরু—৫টা ৩৬ মিনিট। শেষ—১১টা ৪৯ মিনিট।

চাশতের সময় শুরু—৮টা ৪৩ মিনিট। শেষ—১১টা ৪৯ মিনিট।

সূত্র: মুসলিম বাংলা

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ