মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬ ।। ১০ ভাদ্র ১৪৩৩ ।। ১২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মাদারীপুরে পুকুরে ডুবে জমজ দুই বোনের মৃত্যু ঈমান-আকিদা সংরক্ষণে উলামা-মাশায়েখ কনভেনশনে ৭ দফা দাবি পেশ আটক ব্যক্তির সঙ্গে মানবিক আচরণের নির্দেশ তালেবান সরকারের ট্রান্সজেন্ডারবান্ধব শ্রম আইন বাতিল ও হিজবুত তাওহীদ নিষিদ্ধের দাবি শীর্ষ আলেমদের আলিমে ভর্তি শুরু ২০ সেপ্টেম্বর, ক্লাস ২৩ সেপ্টেম্বর ‘ব্যাটারিচালিত রিকশা নিয়ন্ত্রণে দ্রুত নীতিমালা প্রণয়ন করবে সরকার’  রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সৌজন্য সাক্ষাৎ গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু ফরিদপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: প্রায় অর্ধ লক্ষ টাকা জরিমানা   রাষ্ট্রের সর্বস্তরে ট্রান্সজেন্ডারবাদ প্রত্যাখানের দাবি ড. সরোয়ারের

‘জাকাত নেক আমলদার গরিবদের দেওয়াটা গুরুত্বপূর্ণ‘

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

প্রখ্যাত ওয়ায়েজ ও বাংলাদেশ মুসলিম কাউন্সিলের সভাপতি মাওলানা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী বলেছেন, ইসলামি  শরিয়তের পাঁচটি স্তম্ভের গুরুত্বপূর্ণ একটি হলো জাকাত। এটা ইসলামের এমন একটি বিধান— যার দ্বারা মুসলিম উম্মাহর অর্থনৈতিক শক্তি-সমর্থ এবং ধনী গরিবের মাঝে সাধারণ চলাফেরার সামঞ্জস্য ও ভারসাম্য রক্ষা করা হয়। ফলে এটা সামাজিক গুরুত্বপূর্ণ ফরজ ইবাদত।

আওয়ার ইসলামের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে মাওলানা আইয়ুবী বলেন,

জাকাত হিসাব করে বের করে দেওয়াটাই পরের হককে তার হাতে পৌঁছে দেওয়ার একটি গুরুত্বপূর্ণ আমল। কেউ যদি জাকাত আদায় না করে— এতে দরিদ্রের হক ও হুকুককে ভক্ষণ করা হয়। আর এমন বদ আমল যাদের হয়—তাদের সম্পদ ও পরিবার উভয়টি ধ্বংসের শিকার হয়। জাকাত আদায়ের মাধ্যমে যেমন দরিদ্রের পরিবারের হেফাজত হয় তেমন যিনি জাকাত আদায় করেন তার সম্পদও আল্লাহ পাকের জিম্মায় চলে যায়।

জাকাতের উপকারিতার কথা তুলে ধরে প্রখ্যাত এই ওয়ায়েজ বলেন, সকল প্রকার মুসিবত থেকে আল্লাহ পাক তার মাল হেফাজত করেন। এমনকি জাকাত প্রদানকারীর এই পবিত্র সম্পদ দ্বারা বংশানুক্রমে কয়েক প্রজন্ম পর্যন্ত  আর্থিক স্বচ্ছলতার নেয়ামত আল্লাহ পাকের পক্ষ থেকে তারা প্রাপ্ত হয়।

মাওলানা আইয়ুবী বলেন, জাকাত শুধু গরিবদের দিলে হয় না বরং নেক আমলদার গরিবদের দেওয়াটা গুরুত্বপূর্ণ আমল। জাকাত যাদের দেওয়া হলো তারা যদি নেশাগ্রস্ত হয়, তারা যদি এই অর্থ দিয়ে নষ্ট ইলেক্ট্রনিক্স মিডিয়ায় জগতে ঢুকে যায়—মোটকথা এমন লোকদের দেওয়া হলো যা দিয়ে সে গোনাহের সরঞ্জামাদি বৃদ্ধি করে, এমন জায়গায় জাকাত দেওয়ার ক্ষেত্রেও সাবধানতা অবলম্বন করা উচিত।

আইএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ