রমজান ইবাদত ও আমলের বিশেষ মাস। বছরের অন্য সময়ের তুলনায় এ মাসে মুসলমানরা বেশি বেশি ইবাদতে মনোযোগী হন। অনেকেই যারা সারা বছর নিয়মিত নামাজ আদায় করেন না, তারাও রমজানে মসজিদমুখী হন। রমজানের শুরুতে মসজিদগুলোতে উপচেপড়া ভিড় দেখা যায়। যদিও সময়ের সঙ্গে সঙ্গে সেই উপস্থিতি কিছুটা কমে আসে, তবুও রমজানের প্রাথমিক দৃশ্যই মুসলিম সমাজের ধর্মীয় উদ্দীপনার পরিচয় বহন করে।
রাসুলুল্লাহ (সা.), সাহাবায়ে কেরাম এবং পরবর্তী যুগের অনুসরণীয় আলেম ও নেককার ব্যক্তিরা রমজান মাস আমল ও ইবাদতে কাটাতেন। তাই এই বরকতময় মাসে কিছু আমল বিশেষভাবে বেশি বেশি করা উচিত।
১. কুরআন তিলাওয়াত
আল্লাহ তাআলা মানবজাতির হেদায়েতের জন্য পবিত্র কুরআন নাজিল করেছেন। এতে মানুষের জীবন পরিচালনার সব নির্দেশনা রয়েছে। রাসুলুল্লাহ (সা.) সাহাবিদের কুরআন শিক্ষা দিয়েছেন, নিজে তিলাওয়াত করেছেন এবং তিলাওয়াতে উৎসাহিত করেছেন।
রমজান হলো কুরআন নাজিলের মাস। তাই এ মাসে বেশি বেশি কুরআন তিলাওয়াত করা সুন্নতস্বরূপ আমল। প্রত্যেক মুসলমানের উচিত অন্তত প্রতà¦