শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

রমজানকে তাকওয়ার মাস হিসেবে কাটানোর আহ্বান সৌদি গ্র্যান্ড মুফতির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

পবিত্র রমজান উপলক্ষে মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সৌদি আরবের গ্র্যান্ড মুফতি শেখ সালেহ আল-ফাওজান। সৌদি আরবে প্রথম রোজা শুরুর প্রেক্ষাপটে এক বিশেষ বার্তায় তিনি রমজানকে কল্যাণ, বরকত ও তাকওয়ার মাস হিসেবে অতিবাহিত করার আহ্বান জানান।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সৌদি আরবের আকাশে রমজানের চাঁদ দেখা যাওয়ার পর এক বিবৃতিতে গ্র্যান্ড মুফতি দুই পবিত্র মসজিদের খাদেম বাদশা সালমান বিন আব্দুল আজিজ এবং যুবরাজ ও প্রধানমন্ত্রী মুহাম্মদ বিন সালমানকে রমজানের শুভেচ্ছা জানান।

শুভেচ্ছা বার্তায় শেখ সালেহ আল-ফাওজান বলেন, ‘এই রমজান যেন মুসলিম উম্মাহর জন্য কল্যাণ, সম্মান ও শক্তির মাস হিসেবে আবির্ভূত হয়। বিশ্বের সকল মুসলমান যেন ঈমান ও স্থিতিশীলতার মধ্য দিয়ে এ পবিত্র মাস অতিবাহিত করতে পারেন।’

তিনি রমজানের হক আদায়ের গুরুত্ব তুলে ধরে নামাজ, জাকাত, কোরআন তেলাওয়াত ও দান-সদকায় অধিক মনোনিবেশ করার আহ্বান জানান। পাশাপাশি গুনাহ ও অন্যায় কাজ থেকে বিরত থাকার তাগিদ দিয়ে তিনি বলেন, ‘রমজান হলো তাকওয়া ও আত্মশুদ্ধির মাস। এ মাসে আল্লাহভীতিকে জীবনের প্রতিটি ক্ষেত্রে জাগ্রত রাখতে হবে।’

গ্র্যান্ড মুফতি আশা প্রকাশ করেন যে, সিয়াম সাধনার মাধ্যমে মুসলমানরা আত্মিক উন্নতি অর্জন করে একটি শান্তিময় ও সমৃদ্ধ সমাজ গঠনে ভূমিকা রাখবেন। সূত্র: সৌদি গেজেট

 

আই.এইচ./


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ