সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

সৌদি আরবে ইফতার ও মসজিদে অনুদান নিয়ে নতুন নির্দেশনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

পবিত্র রমজান মাসকে সামনে রেখে সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছে সৌদি আরব। দেশটির ইসলাম বিষয়ক মন্ত্রণালয় (মিনিস্ট্রি অব ইসলামিক অ্যাফেয়ার্স) রমজান মাসে মসজিদের পবিত্রতা রক্ষা এবং ইবাদতকারীদের সুবিধার্থে একগুচ্ছ নির্দেশনা জারি করেছে।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

নতুন নির্দেশনায় বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে মসজিদের ভেতরে ইফতার আয়োজন এবং অনুদান সংগ্রহের বিষয়ে। মন্ত্রণালয় জানিয়েছে, মসজিদের পরিচ্ছন্নতা ও শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে রমজান মাসে মসজিদের মূল নামাজের স্থানে ইফতার আয়োজন করা যাবে না। পরিবর্তে মসজিদের আঙিনা বা নির্ধারিত খোলা জায়গায় ইফতারের ব্যবস্থা করতে হবে।

এছাড়া কোনো ইমাম বা মুয়াজ্জিন সাধারণ মানুষের কাছ থেকে ইফতার আয়োজনের জন্য আর্থিক অনুদান বা চাঁদা সংগ্রহ করতে পারবেন না বলেও নির্দেশনায় উল্লেখ করা হয়েছে। ইফতার আয়োজনের ব্যয় নিবন্ধিত দাতব্য সংস্থা বা সরকারি তদারকির মাধ্যমে সম্পন্ন করার পরামর্শ দেওয়া হয়েছে। ইফতার শেষে নির্ধারিত স্থান দ্রুত পরিষ্কার করার জন্য সংশ্লিষ্টদের কঠোর নির্দেশ দেওয়া হয়েছে।

মসজিদের ভেতরে নামাজের সময় ছবি তোলা বা ভিডিও ধারণের ক্ষেত্রেও বিধিনিষেধ আরোপ করা হয়েছে। বিশেষ করে ক্যামেরা ব্যবহার করে সোশ্যাল মিডিয়া বা গণমাধ্যমে সরাসরি সম্প্রচারের ক্ষেত্রে সতর্কতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে, যাতে মুসল্লিদের ইবাদতে কোনো বিঘ্ন না ঘটে।

মন্ত্রণালয় আরও জানিয়েছে, পবিত্র দুই মসজিদ- মসজিদুল হারাম ও মসজিদে নববিতে ওমরা পালনকারী ও মুসল্লিদের বাড়তি ভিড় সামাল দিতে বিশেষ নিরাপত্তা ও পরিচ্ছন্নতা কর্মী নিয়োগ দেওয়া হয়েছে।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ