মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬ ।। ১০ ভাদ্র ১৪৩৩ ।। ১২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বিভেদ, প্রতিহিংসা ও প্রতিশোধ কোনো জাতিকে শক্তিশালী করে না: রাষ্ট্রপতি সিলেটে হাম উপসর্গে এক শিশুর মৃত্যু বরুড়ায় আহলে সুন্নাত ওয়াল জামাত পরিষদের উদ্যোগে সিরাত সম্মেলন ২৭ আগস্ট কলকাতায় আরও ২০০ হোটেল বন্ধের নোটিশ রুহামা ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় সীরাত কনফারেন্স আগামীকাল ‘সিরাতুন্নবীর আলোকে দেশ পরিচালনা করলেই জুলাইয়ের প্রত্যাশা পূরণ হবে’ সামাজিক মাধ্যমে অপপ্রচার ঠেকাতে কঠোর মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর ‘মহানবীর (সা.) আদর্শে ন্যায়ভিত্তিক সমাজ-রাষ্ট্র গড়ে তোলার অঙ্গীকার করি’ বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স আগমী শনিবার ‘পরিচ্ছন্নতায় গাফিলতি হলে কঠোর ব্যবস্থা, কোনো অজুহাত চলবে না’ 

ছোট্ট যে আমলে গাছের পাতার মতো ঝরে যায় গুনাহ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

||নাজমুল হাসান||

মানুষের আমলই নির্ধারণ করবে তার পরকালের ঠিকানা—জান্নাত না জাহান্নাম। তাই ক্ষণস্থায়ী দুনিয়ার পরীক্ষায় উত্তীর্ণ হতে আল্লাহর হুকুম মানা যেমন জরুরি, তেমনি রাসুলুল্লাহ ﷺ এর আদর্শ ও তাঁর দেখানো পথে চলাও অপরিহার্য।

পবিত্র কুরআনে আল্লাহ তায়ালা ইরশাদ করেন—

“জমিনের ওপর যা কিছু আছে, আমি সেগুলোকে শোভা করেছি, যাতে আমি মানুষকে পরীক্ষা করতে পারি যে, আমলের ক্ষেত্রে কারা উত্তম।”
(সুরা কাহফ, আয়াত: ৭)

আরও বলা হয়েছে—

“যারা ঈমান এনেছে ও নেক কাজ করেছে তাদের সুসংবাদ দাও, তাদের জন্য রয়েছে জান্নাতসমূহ, যার তলদেশ দিয়ে নহরসমূহ প্রবাহিত হবে।”
(সুরা বাকারা, আয়াত: ২৫)

“আর যারা ঈমান এনেছে ও নেক আমল করেছে, তারা জান্নাতের অধিবাসী। সেখানে তারা স্থায়ী হবে।”
(সুরা বাকারা, আয়াত: ৮২)

নবীজি ﷺ বিভিন্ন হাদিসে উম্মতকে নেক আমলের পথ দেখিয়েছেন। এর মধ্যে একটি ছোট্ট কিন্তু মহৎ আমলের কথা উল্লেখ আছে, যা গুনাহ ঝরিয়ে দেয় গাছের পাতার মতো।

হাদিসে এসেছে—আনাস ইবনু মালিক (রা.) বলেন, রাসুল ﷺ একবার শুকনো পাতাওয়ালা একটি গাছের পাশে দিয়ে যাচ্ছিলেন। তিনি লাঠি দিয়ে গাছটিতে আঘাত করলে পাতাগুলো ঝরে পড়ে। তখন তিনি বললেন—

“কোনো বান্দা যখন বলে—আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার—তখন তার গুনাহগুলো এমনভাবে ঝরে যায়, যেমন এ গাছের পাতা ঝরে পড়ল।”
(সুনান আত-তিরমিজি, হাদিস: ৩৫৩৩)

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ