মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

৮ মাস আগেই হজের প্রস্তুতি শুরু করেছে সৌদি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আগামী বছরের হজের মৌসুম শুরু হতে আরও প্রায় আট মাস বাকি। তবে এরই মধ্যে হজের প্রস্তুতি শুরু করেছে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়। ২০২৬ সালের হজযাত্রার জন্য ৬০টির বেশি দেশের হজবিষয়ক কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় শুরু করেছে মন্ত্রণালয়।

সৌদি গেজেটের প্রতিবেদনে বলা হয়েছে, হজযাত্রীদের যাতায়াত সেবায় নতুন ‘সৌদি বাস উদ্যোগ’ চালু করতে এরই মধ্যে ৫০টির বেশি বৈঠক করেছে মন্ত্রণালয়। এ ছাড়া নুসুক মাসার প্ল্যাটফর্মের মাধ্যমে বিদেশি হাজিদের জন্য ১৬টি প্রতিষ্ঠানকে অনুমোদন, ৭৫টি দেশের সেবা নির্দেশিকা স্বয়ংক্রিয়করণ এবং ১৮৯টি হসপিটালিটি সেন্টার চালুর কাজও সম্পন্ন হয়েছে।

বিদেশি হাজিদের সেবায় ২৪টি প্রতিষ্ঠানকে প্রস্তুত ঘোষণা ও দেশীয় হাজিদের জন্য ১১টির বেশি প্রতিষ্ঠানকে লাইসেন্স দিয়েছে মন্ত্রণালয়। হজ সেবা উন্নয়নে ২৫টি কর্মশালা আয়োজনের পাশাপাশি নতুন মৌসুমের জন্য ২৫টি উদ্ভাবনী উদ্যোগও অনুমোদন করা হয়েছে।

আগামী মৌসুমে স্বেচ্ছাসেবী নিবন্ধনের জন্য আলাদা তথ্যভান্ডার চালু করা হয়েছে, যাতে হজযাত্রীরা আরও সহজে ও উন্নত সেবা পান।

প্রসঙ্গত, জিলহজ মাসের ১০ তারিখে পবিত্র হজ পালিত হয়। সে হিসেবে ২০২৬ সালের হজ মে মাসের শেষ দিকে পালিত হবে।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ