মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

খেজাব ব্যবহারের বিধান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

প্রশ্ন: আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কিছু পাকা কিছু কাচা চুলে কালো খেজাব ব্যবহার করা যাবে

উত্তর: লাল ও হরিদ্রা বর্ণের খেজাব লাগানো সর্বসম্মত মতানুসারে জায়েজ।

জিহাদের ময়দানে কালো খেজাব ব্যবহার করা জায়েজ। এটিও সর্বসম্মত মত।

কিন্তু অন্য সময় কালো খেজাব ব্যবহার করা যাবে কি না? এ বিষয়ে ফুক্বাহায়ে কেরামের মাঝে মতভেদ আছে।

আমভাবে ফুক্বাহাদের মতে তা মাকরূহ। কিন্তু ইমাম আবু ইউসুফ রহঃ এর মতে স্ত্রীকে খুশি করতে মাকরূহ হওয়া ছাড়াই জায়েজ।

হযরত থানবী রহঃ তার “ইমদাদুল ফাতওয়া” এর ৪/২১৩ এ প্রথমে যে ফাতওয়াটি লিখেছেন সেটির সারকথা এটাই।

এরপর তিনি তার কিতাবে কোথাও মাকরূহে তাহরীমী আবার আবার কোথাও হারামও বলেছেন।

মুফতী আযীযুর রহমান রহঃ ও ফাতাওয়া দারুল উলুম দেওবন্দের মাঝে এ বিষয়ে চারটি জবাব দিয়েছেন। ফাতাওয়া দারুল উলুম দেওবন্দের ১৬/২৪০-২৪১ এ যে চারটি জবাব দিয়েছেন, এর প্রথম তিনটির জবাবে বলেছেন, “কালো খেযাব অধিকাংশ মাশায়েখদের নিকট মাকরূহ এবং কতিপয় মাশায়েখ মাকরূহ না হবার প্রবক্তা।

মোটকথা হল,এ থেকে বিরত থাকাই উত্তম।

মুফতী আযীযুর রহমান চতুর্থ জবাবে কালো খেযাব ব্যবহারকে মাকরূহে তাহরীমী প্রমাণ করেছেন।

মুফতী কেফায়াতুলà