||নাজমুল হাসান||
সুস্থতা আল্লাহর একটি মহামূল্যবান নেয়ামত। আবার অসুস্থতা মুমিনের জন্য পাপ মোচনের উপায়ও বটে। তাই সুস্থতার জন্য যেমন আল্লাহর দরবারে দোয়া করা উচিত, তেমনি রোগ-ব্যাধি ও যন্ত্রণা থেকে রক্ষা পেতেও আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করা জরুরি।
মহান আল্লাহ মানুষকে সুস্থ রাখেন, আবার কখনো রোগও দেন। অনেক সময় বান্দাকে পরীক্ষা করার জন্য তিনি বালা-মুসিবত ও অসুস্থতা প্রদান করেন, যেন আমরা আল্লাহকে স্মরণ করি এবং বিপদে-আপদে তাঁর ওপর ভরসা রাখি। চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পাশাপাশি আল্লাহর কাছে আরোগ্য কামনা করা প্রতিটি মুমিনের কর্তব্য। কোরআনে শিফার উল্লেখ রয়েছে, যা রোগমুক্তির জন্য আল্লাহর কুদরতের নিদর্শন।
হাদিসে এসেছে, রাসুলুল্লাহ (সা.) সাহাবি সাদ ইবনে আবি ওয়াক্কাস (রা.)-কে দেখতে গিয়ে তিনবার দোয়া করেছিলেন—
“হে আল্লাহ, আপনি সাদকে সুস্থ করে দিন।”
(সহিহ বুখারি : ৫৬৫৯)