মুফতী আবদুল কাদের মাহমুদ কাসেমী
পবিত্র কাবা শরিফের গিলাফ—যা ‘কিসওয়াহ’ নামে খ্যাত—ইসলামি ঐতিহ্যের এক অতুলনীয় নিদর্শন। এই গিলাফ সুগভীর ভাবগাম্ভীর্যে মোড়ানো এক পবিত্র প্রতীক, যা কালো রঙের মখমলি কাপড়ে আচ্ছাদিত। আর তাতে সোনালি সূচিকর্মে অঙ্কিত থাকে আল্লাহর কালাম—পবিত্র কুরআনের মনোমুগ্ধকর আয়াতসমূহ। প্রতি বছর হিজরি নববর্ষের প্রথম প্রহরে পুরোনো গিলাফ পরিবর্তন করে নতুন গিলাফে মোড়ানো হয় কাবাঘরকে। এই পুরোনো গিলাফ, যা পুরো এক বছর সময় ধরে বিশ্বের মুসলমানদের হৃদয়ের কেন্দ্রবিন্দুতে শোভিত থাকে, এক সময় তা রাখা হয় সৌদি সরকারের বিশেষ সংরক্ষণে অথবা উপহার হিসেবে তুলে দেওয়া হয় বিশিষ্ট ও প্রতিযশা ব্যক্তিবর্গের হাতে বা সম্মানসূচক উপহার হিসেবে প্রেরণ করা হয় বিশ্ববিখ্যাত প্রতিষ্ঠানগুলোতে।
এই মহাসৌভাগ্যের ধারাবাহিকতায় চলতি বছর ১৪৪৭ হিজরি/২০২৫ ঈসায়িতে কাবা শরিফের গিলাফের একটি মহামূল্যবান খণ্ড উপহারস্বরূপ প্রদান করা হয়েছে উপমহাদেশের অগ্রগণ্য ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠান দারুল উলুম ওয়à¦