শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সড়ক দুর্ঘটনায় নারায়ণগঞ্জ বাস টার্মিনাল মসজিদের ইমাম নিহত বাদ জুমা শুরু হচ্ছে চরমোনাইয়ের ঐতিহাসিক বার্ষিক মাহফিল সনদের স্বীকৃতি ইস্যুতে প্রয়োজনে আদালতে যাওয়ার পরামর্শ মাওলানা হানিফ জালন্ধরীর নবীদের উত্তরাধিকার হিসেবে আলেমদের দায়িত্ব আরও বিস্তৃত: দেওবন্দের মুহতামিম ‘ফ্যাসিবাদী নাশকতা ও ষড়যন্ত্র রুখতে জাতীয় ঐক্যের বিকল্প নেই’ বাংলাদেশ দখলে বিজেপি নেতাদের বক্তব্যের কড়া নিন্দা জমিয়তের আজ হারামাইনে জুমার খতিব যাঁরা বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম

পবিত্র কাবা ঘরের গোসল সম্পন্ন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সর্বাধুনিক ও সর্বোচ্চ মানের নিয়মনীতি অনুসরণ করে পবিত্র কাবা ঘর ধোয়ার আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (১০ জুলাই) সকালে পবিত্র কাবা ঘর ধোয়ার কাজ সম্পন্ন হয়। পবিত্র কাবার ইমাম, খতিব, মক্কার ডেপুটি গভর্নর এবং সৌদি আরবের হজ ও উমরা মন্ত্রীসহ সরকারের উচ্চ পদস্থ কর্মকর্তারা পবিত্র কাবা ধোয়ার কাজে অংশ নেন।

মসজিদে হারাম ও মসজিদে নববির সংশ্লিষ্ট বিষয়াদির দেখভালের দায়িত্বে থাকা সর্বোচ্চ কর্তৃপক্ষ ‘আল হাইয়াতুল আম্মা লিলইনায়াতি বিশুয়ুনিল মাসজিদিল হারাম ও ওয়াল মাসজিদিন নববি’ (হারামাইন শরিফাইনের তত্ত্বাবধায়ক সাধারণ কর্তৃপক্ষ) এক বিবৃতিতে জানিয়েছে, পবিত্র কাবাঘরকে পরিশুদ্ধ ও মহিমান্বিত করার পাশাপাশি তার রক্ষণাবেক্ষণ ও সেবাযত্ন করা একটি সুদৃঢ় ও প্রতিষ্ঠিত ঐতিহ্য। যা শুরু হয় সৌদি আরবের প্রতিষ্ঠাতা বাদশাহ আবদুল আজিজ বিন আবদুর রহমান আলে সৌদের সময়কাল থেকে এবং তা অব্যাহত রয়েছে বর্তমান বাদশাহ সালমান বিন আবদুল আজিজ ও তার যুবরাজের শাসনামলেও।