কুমিল্লার বুড়িচং উপজেলার ২নং বাকশিমুল ইউনিয়নের কালিকাপুর বাজার জামে মসজিদের প্রায় ৫০ বছরের ইমাম ও খতিব ছিলেন মাওলানা কাজী নজরুল ইসলাম। এবার তিনি অবসরে গেছেন। তাঁকে রাজকীয় সংবর্ধনা দিয়েছে এলাকাবাসী।
শুক্রবার (২০ জুন) আসরের নামাজ শেষে মসজিদ প্রাঙ্গণে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে স্থানীয় গ্রামবাসী, বাজার কমিটি, যুব সমাজ ও ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেন। এ সময় ইমাম সাহেবের হাতে সম্মাননা স্মারক ও এক লাখ টাকার নগদ চেক তুলে দেয়া হয়।
একই দিনে নতুন খতিব হিসেবে যোগ দেয়া মুফতি মাওলানা আবু নোমান ইকরামুল হককে ফুলেল মালা দিয়ে বরণ করে নেওয়া হয়।
অনুষ্ঠানে বক্তব্য দেন মসজিদ কমিটির সভাপতি ও ২নং বাকশিমুল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জামসেদুল আলম, মহিউদ্দিন আখন্দ, সাংবাদিক গাজী জাহাঙ্গীর আলম জাবির, ব্যবসায়ী মাহবুব আলম, নাঈমুল ইসলাম রাসেল, ডা. লোকমান হোসেন, প্রভাষক মাহবুব আলম, মিজানুর রহমান রুবেল, সাইফà