শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সড়ক দুর্ঘটনায় নারায়ণগঞ্জ বাস টার্মিনাল মসজিদের ইমাম নিহত বাদ জুমা শুরু হচ্ছে চরমোনাইয়ের ঐতিহাসিক বার্ষিক মাহফিল সনদের স্বীকৃতি ইস্যুতে প্রয়োজনে আদালতে যাওয়ার পরামর্শ মাওলানা হানিফ জালন্ধরীর নবীদের উত্তরাধিকার হিসেবে আলেমদের দায়িত্ব আরও বিস্তৃত: দেওবন্দের মুহতামিম ‘ফ্যাসিবাদী নাশকতা ও ষড়যন্ত্র রুখতে জাতীয় ঐক্যের বিকল্প নেই’ বাংলাদেশ দখলে বিজেপি নেতাদের বক্তব্যের কড়া নিন্দা জমিয়তের আজ হারামাইনে জুমার খতিব যাঁরা বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম

‘তরুণদেরকে ইসলামি জীবনের দিকে আহ্বান করা বড় প্রয়োজন’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ঈদুল আজহার তৃতীয় দিন কুষ্টিয়ার মিরপুর উপজেলার হালসা বাজারে অনুষ্ঠিত হলো রেডিয়েন্ট সার্কেলের ব্যতিক্রমী আয়োজন—‘ঈদ আড্ডা ও দ্বীনি আলাপন’। স্থানীয় দারুন নাজাত মাদরাসা প্রাঙ্গণে সোমবার সকাল থেকে শুরু হওয়া এই অনুষ্ঠানে অংশ নেন রেডিয়েন্ট সার্কেলের সদস্যসহ বিভিন্ন এলাকার তরুণ ও যুবসমাজ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমাজসেবী ও শিক্ষা অনুরাগী ডা. শামসুল আরিফীন পলাশ। সঞ্চালনায় ছিলেন সংগঠনের শুরা সদস্য ও পরিচালক মুফতি উমর ফারুক আশিকী। তরুণ প্রজন্মের মাঝে দ্বীনের সঠিক দিশা ছড়িয়ে দেওয়া এবং গঠনমূলক জীবনযাপনে উদ্বুদ্ধ করাই ছিল এ আয়োজনের মূল লক্ষ্য।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষাবিদ রইদুল ইসলাম ও মুফতি আব্দুল্লাহ আল ফারুকী। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন হালসা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক আবু জাফর, ইঞ্জিনিয়ার সোহাগ হোসেন, শিক্ষক মাসুম আহম্মেদ, মুফতি নাজমুস সালিহীন, শিক্ষক বাশার হোসেন এবং বিশিষ্ট ব্যবসায়ী ইয়াসিন আরাফাত ও রেজা আহম্মেদ।

বক্তারা তরুণদের উদ্দেশে দায়িত্বশীলতা, নৈতিকতা ও আত্মশুদ্ধির আহ্বান জানান। তারা বলেন, বর্তমান সময়ে তরুণদেরকে গঠনমূলক চিন্তা ও দ্বীনি বোধসম্পন্ন জীবনের দিকে আহ্বান করাই সবচেয়ে বড় প্রয়োজন।

অনুষ্ঠানে অংশগ্রহণ করেন রেডিয়েন্ট সার্কেলের সদস্য অর্ণ আল ইমতিয়াজ, তারিকুল ইসলাম, জুনায়েদ খাঁন, যুবরাজ, মুনঈম, সাব্বির, আব্দুর রহমান, হোসাইন, আবির, ইফাত, মুহিন, রাফিউলসহ অসংখ্য তরুণ। অনেকেই তাদের অনুভূতি প্রকাশ করে এবং ভবিষ্যতে সংগঠনের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত থাকার প্রত্যয় জানান।

অনুষ্ঠানের অন্যতম চমক ছিল আমন্ত্রিত যুবকদের মাঝে ইসলামিক বার্তা সম্বলিত টি-শার্ট, প্রাসঙ্গিক বই ও খাবার বিতরণ। পাশাপাশি রেডিয়েন্ট সার্কেলের পক্ষ থেকে হালসা বাজার ও আশপাশের এলাকায় পথচারী ও অসহায়দের মাঝে পানীয় ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

রেডিয়েন্ট সার্কেল একটি অরাজনৈতিক দ্বীনি সংগঠন, যা শিক্ষা, সেবা ও দাওয়াহ—এই তিনটি স্তম্ভকে কেন্দ্র করে পরিচালিত হয়ে আসছে। সংগঠনটি নিয়মিতভাবে দাওয়াহ প্রশিক্ষণ, ক্যাম্পেইন, ইসলামিক মাইন্ড সেশন, রিহ্যাব প্রোগ্রাম ও স্কলারদের মাধ্যমে কাউন্সেলিং কার্যক্রম পরিচালনা করছে। তরুণদের মাঝে সচেতনতা বৃদ্ধিতে তারা ফিতনা বিরোধী উদ্যোগ, প্রতিভা বিকাশমূলক প্রোগ্রামসহ নানা কার্যক্রম বাস্তবায়ন করে যাচ্ছে।

‘এসো দাওয়াতের আলো ছড়াই, সত্যের পথে জীবন সাজাই’—এই স্লোগানে মুখরিত ছিল পুরো অনুষ্ঠানস্থল। অনুষ্ঠানের শেষ পর্বে ডা. শামসুল আরিফীন পলাশ সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন, যা উপস্থিত তরুণদের মাঝে আশাবাদ ও প্রেরণার সঞ্চার করে।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ