মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

ভুলে কিছু খেয়ে ফেললে কি রোজা ভেঙ্গে যাবে?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

|| মুহিউদ্দীন মাআয ||

পবিত্র রমজান মাসে রোজার কথা স্মরণ না থাকায় অনেকে ভুলবশত পানাহার করে ফেলেন, ভুলবশত এ ধরনের পানাহার করে ফেললে রোজা ভঙ্গ হয় না। তবে তার রোজার কথা স্মরণ হওয়া মাত্রই পানাহার ছেড়ে দিতে হবে এবং মুখ থেকে খাদ্য বের করে ফেলতে হবে।

হযরত আবু হুরাইরা রা. থেকে বর্ণিত, রাসুল  সা. বলেন, যে ব্যক্তি ভুলে আহার করল বা পান করল, সে যেন তার রোজা পূর্ণ করে। কারণ, আল্লাহই তাকে পানাহার করিয়েছেন। (সহিহ মুসলিম, হাদিস : ১/২০২)
 
হযরত আবু হুরাইরা রা. থেকে বর্ণিত আরেকটি হাদিসে আছে, যে রমজান মাসে ভুলে পানাহার করল, তার উপর কোনো কাজা নেই; কোনো কাফফারাও নেই। (ইবনে হিব্বান, হাদিস: ০৮/২৮৮, সাহিহুল জামি, হাদিস: ৬০৭০, আল বাহরুল রায়েক: ২/২৭১)

কেউ যদি অন্যকে পানাহার করতে দেখে তাহলে তাকে তৎক্ষণাৎ রোজার কথা স্মরণ করে দেওয়া উচিত। তবে পানাহারকারী দুর্বল বা বৃদ্ধ হলে তাকে বাঁধা না দিয়ে খাওয়া শেষ করতে দিতে হবে।

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ