বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ সফর ১৪৪৮

শিরোনাম :
তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ শিশুদের ক্যানসার হাসপাতালের নিকটে আমেরিকার ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ ইরানের ‘সংস্কার বাস্তবায়ন না হওয়া আবু সাঈদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল’ গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু বন্যায় নিহত বেড়ে ৫৮, ক্ষতিগ্রস্ত ১২ লাখের বেশি মানুষ জিয়াউর রহমানের হত্যায় অভিযুক্ত গ্রেফতার, কে এই মোজাফফর

"পাশ্চাত্যের শক্তি নয় আপনাকে ক্ষমতায় বসিয়েছে এদেশের কোরআনপ্রেমী জনতা”


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার

হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমির শায়খুল হাদীস আল্লামা আলী উসমান বলেছেন " শতকরা ৯০ বা ৯৫ ভাগ মুসলমানের বাংলাদেশে কোরআন-সুন্নাহ বিরোধী কোন আইন প্রতিষ্ঠা করার চেষ্টা করলে কখনও তা সম্ভব হতে দেয়া হবে না।  ইসলাম ও কোরআন বিরোধী নারী সংস্কার কমিশনের সমস্ত প্রস্তাবনা পাশ করলে হেফাজতে ইসলাম বাংলাদেশ আবারও ৫ই মে শাপলা চত্বরের মতো ঐতিহাসিক আরও একটা অধ্যায়ের রচনা করতেও প্রস্তুত। 

আজ ২৫ এপ্রিল (শুক্রবার) আন্দরকিল্লা শাহী জামে মসজিদে বাদ জুমা হেফাজতে ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে দেশব্যাপী একযোগে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে চট্টগ্রাম মহানগরের উদ্যোগে নারী সংস্কার কমিশন বাতিল ও ৩মে ঢাকায় মহাসমাবেশ সফলের লক্ষ্য বিশাল বিক্ষোভ সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতির বক্তব্য তিনি এসব কথা বলেন।

তিনি অন্তর্বর্তী সরকারকে হুশিয়ারি দিয়ে বলেন " হে অন্তর্বতী সরকার আপনি ভুলে যাবেন না শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে উৎখাত করা হয়েছে বেশি দিন হয়নি। আমরা আপনাকে মনে করিয়ে দিচ্ছি আপনি ভাববেন না আপনাকে পাশ্চাত্যের কোনো ক্ষমতা বা সেখানের কোনো শক্তি বসিয়েছে। আপনাকে ক্ষমতায় বসিয়েছে
এ এদেশের কোরআনপ্রেমী জনতা।

 এ তৌহিদী জনতায় আপনাকে আজ প্রধান উপদেষ্টা বানিয়েছে। সুতরাং তাদের উপেক্ষা করে আপনি যেকোন ইসলাম বিরোধী পদক্ষেপ গ্রহণ করলে পরিণামে চরম মূল্য দিতে হবে। 

হেফাজতের ইসলাম ৫ই মে ক্ষমতা দখল করতে সেদিন ঢাকায় যায়নি, সৈয়দ আশরাফের মতো কুলাংগার বলেছিলেন সেই রাতেই হেফাজতকে নিশ্চিন্হ করে দেয়া হয়েছে। তিনি আজ কোথায়? আমরা সেদিন যেমন সংবিধানে কোরআনের আইন নিয়ে আপোসহীন ছিলাম আজও আমরা সেই শক্তিতে একইরকম আছি। আমরা হেফাজতে ইসলাম, ১৮ কোটি মুসলমানের দেশে ইসলান বিদ্বেষী যেকোন প্রশ্নে মাঠে আছি ও থাকবো। ঢাকায় আমরা ৩মে সেটির প্রমাণ দিবো ইনশাআল্লাহ। 

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমির আল্লামা লোকমান হাকিম, কেন্দ্রীয় সহ-অর্থবিষয়ক সম্পাদক মাওলানা ফয়সাল বিন তাজুল ইসলাম, কেন্দ্রীয় ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মাওলানা কামরুল ইসলাম, হেফাজত নেতা মাওলানা এমদাদুল্লাহ সোহাইল, মাওলানা জাকারিয়া, মাওলানা রিদওয়ানুল ওয়াহেদ, মাওলানা এনায়েতুল্লাহ মাদানী, প্রমুখ।

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ