রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
শাপলা চত্বরের ঘটনায় প্রকৃত অপরাধীদের বিচারের আওতায় আনা হবে: ধর্মমন্ত্রী ‘জুলাই কেন আমাদের লড়াই’ বইয়ের রিভিউ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত গহরপুর জামিয়ার ১০ সালা দস্তারবন্দি সম্মেলন বৃহস্পতিবার, ব্যাপক প্রস্তুতি আনন্দমুখর পরিবেশে শুরু নূরানী বোর্ডের ২০তম সমাপনী পরীক্ষা মারকাযুল ফুরকানের ৪৫ জন শিশুর কুরআনের সবক গ্রহণ আটকের পর মাওলানা ফজলুর রহমানের ছেলেকে ছেড়ে দিয়েছে পুলিশ ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু আলিম সাপ্লিমেন্টারি পরীক্ষা: কেন্দ্রের কর্মকর্তাদের জন্য ২৫ নির্দেশনা ফ্যাসিবাদ ও দেশব্যাপী নৈরাজ্যের বিরুদ্ধে হেফাজতের বিক্ষোভ কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচনে প্রার্থী দিচ্ছে ইসলামী আন্দোলন

হজযাত্রায় গ্রামীণফোন গ্রাহকদের জন্য সুখবর!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

দেশে প্রথম বারের মতো হজযাত্রীদের জন্য বিদেশি মুদ্রার পরিবর্তে স্থানীয় মোবাইল ব্যালেন্স দিয়ে রোমিং সেবা গ্রহণের সুবিধা আনল গ্রামীণফোন। বহুল প্রতীক্ষিত এই রেগুলেটরি সিদ্ধান্ত ২০২৫ সালে হজ পালনের উদ্দেশে সৌদি আরব গমনকারী প্রায় ৮৭ হাজারেরও বেশি বাংলাদেশি হজযাত্রীর যোগাযোগকে করে তুলবে আরও সহজ ও স্বাচ্ছন্দ্যময়। টেলিকম খাতসংশ্লিষ্টদের নিরলস প্রচেষ্টার ফলেই অতি গুরুত্বপূর্ণ এই সুবিধা বাস্তবায়ন করা সম্ভব হয়েছে।সরকার সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে সমন্বয়ের ভিত্তিতে বাস্তবায়িত হচ্ছে এই পদক্ষেপ।টেলিকম অপারেটরদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে সরকার ২০২৫ সালের হজ কার্যক্রমকে কেন্দ্র করে দুই মাসের জন্য এই সুবিধা প্রদানের অনুমোদন দেয়। সম্প্রতি এ সংক্রান্ত একটি বিশেষ প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এর আগে, হজযাত্রীদের সৌদি আরবে পৌঁছে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে বিদেশি সিম কার্ড কিনতে হতো, যার ফলে পরিবার-পরিজনের সঙ্গে যোগাযোগে বিলম্বসহ নানা জটিলতায় পড়তে হতো তাদের। তবে নতুন এই ব্যবস্থার ফলে হজযাত্রীরা এখন থেকে নিজের মোবাইল ব্যালেন্স ব্যবহার করে গ্রামীণফোনের হজ রোমিং প্যাক অ্যাক্টিভ করতে পারবেন। ফলে সৌদি আরবে পৌঁছানোর সাথে সাথে নিরবচ্ছিন্নভাবে ও সহজে মোবাইলে যোগাযোগ করতে পারবেন তারা।গ্রাহকরা যেকোনো সময়, যেকোনো স্থান থেকে মোবাইল ব্যালেন্স অথবা সহজ রিচার্জের মাধ্যমে এই প্যাকগুলো কিনতে পারবেন।

গ্রামীণফোনের হজ রোমিং প্যাকগুলো অত্যন্ত আকর্ষণীয় মূল্যে গ্রহণ করতে পারবেন গ্রাহকরা।যাত্রীদের হজকালীন সময়জুড়ে সর্বোচ্চ সুবিধা, বিস্তৃত কাভারেজ ও উন্নত মানের সেবা নিশ্চিত করতেই এই প্যাকেজগুলো ডিজাইন করা হয়েছে। প্যাকেজ সংক্রান্ত বিস্তারিত তথ্য পাওয়া যাবে গ্রামীণফোনের ওয়েবসাইট এবং মাইজিপি অ্যাপে।

গ্রামীণফোনের চিফ প্রোডাক্ট অফিসার (সিপিও) সোলায়মান আলম বলেন, আমাদের হজযাত্রীদের জন্য রূপান্তরমূলক এই পদক্ষেপ গ্রহণে নেতৃত্ব দিতে পেরে গর্বিত গ্রামীণফোন। এই উদ্যোগ বাস্তবায়নে আমরা টেলিযোগাযোগ খাত, সরকার এবং নিয়ন্ত্রক সংস্থার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করেছি, যাতে আমাদের গ্রাহকরা এমন পবিত্র ধর্মীয় সফরে তাদের প্রিয়জনদের সাথে সবসময় যুক্ত থাকতে পারেন।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ