মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

সেহরি না খেলে রোজা হবে কি না?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সেহরি না খেলে রোজা হবে কি না?
সেহরি খাওয়া অত্যন্ত বরকতময় আমল এবং সেহরি খাওয়া সুন্নত। কিন্তু কেউ যদি সেহরি না খেয়ে রোজা রাখে, তাহলে কি তার রোজা আদায় হবে?
শরীয়তের দৃষ্টিতে সেহরি না খেয়ে রোজা রাখা জায়েজ আছে, এতে কোনো আপত্তি নেই। তবে সেহরির সময় কিছু খেয়ে নেওয়া বরকতময়।
আল্লাহর নবী (সা.) বলেছেন, ‘তোমরা সেহরি খাও! কেননা সেহরিতে আল্লাহ তায়ালা বরকত রেখেছেন।
(বুখারী, হাদিস : ১৯২৩) 
পেট ভরে খেতে হবে, এমন কোনো কথা নেই। সাধারণ যেকোনো খাবার কিংবা দুধ-ডিম, খেজুর বা এমন কিছু খেলেও সেহরি খাওয়া হয়। কেউ যদি সেহরিতে উঠতে না পারে, তাহলে তাকেও রোজা রাখতে হবে। সেহরি খাওয়া মুস্তাহাব ও বরকত।
(বিনায়া শরহে হেদায়া : ৪/১০৩)

সেহরি খাওয়ার গুরুত্ব বর্ণনা করতে গিয়ে রাসুল (সা.) বলেছেন, ‘আহলে কিতাব তথা ইহুদি-খ্রিস্টান আর মুসলমানদের রোজার মধ্যে শুধু সেহরি খাওয়াই পার্থক্য। অর্থাৎ তারা সেহরি খায় না আর আমরা সেহরি খাই।’
(মুসলিম, হাদিস: ১৮৪৩; তিরমিজি, হাদিস: ৬৪২)

এছাড়াও বিলম্বে সেহরি খাওয়া উত্তম। সময় শেষ হওয়ার আগে খাওয়া হয়ে গেলে— শেষ সময়ে কিছু চা, পানি  ইত্যাদি খেলেও সেহরির ফজিলত অর্জিত হবে।
(হেদায়া: খণ্ড: ১, পৃষ্ঠা: ১৮৬)

পেটে ক্ষুধা না থাকলেও সেহরির সময় দু-একটি খেজুর খেয়ে নেয়া উত্তম বা অন্য কোনো খাবারও খাওয়া যেতে পারে।
(হেদায়া: খণ্ড: ১, পৃষ্ঠা: ১৮৬)

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ