মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬ ।। ১০ ভাদ্র ১৪৩৩ ।। ১২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সামাজিক মাধ্যমে অপপ্রচার ঠেকাতে কঠোর মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর ‘মহানবীর (সা.) আদর্শে ন্যায়ভিত্তিক সমাজ-রাষ্ট্র গড়ে তোলার অঙ্গীকার করি’ বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স আগমী শনিবার ‘পরিচ্ছন্নতায় গাফিলতি হলে কঠোর ব্যবস্থা, কোনো অজুহাত চলবে না’  ২১০ মাদরাসা পরিচালককে নিয়ে আস-সুন্নাহর প্রশিক্ষণ সম্পন্ন মহানবী (সা.)-এর আদর্শে ন্যায় ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার আহ্বান প্রধানমন্ত্রীর দক্ষ প্রতিষ্ঠান-পরিচালক তৈরিতে ইতমিনান বোর্ডের সাত দিনের আবাসিক প্রশিক্ষণ বুধবার আল-হাইআতুল উলয়ার সব কার্যক্রম বন্ধ জয়পুরহাটে আখখেত থেকে কঙ্কাল উদ্ধার বাংলায় সিরাত চর্চা: ২০২টি বইয়ের তালিকা

রিজিক বৃদ্ধির দোয়া ও আমল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

রুজি-রোজগার ও রিজিক সমৃদ্ধ হোক এবং জীবনে প্রাচুর্য আসুক— এটা কে চায় না? সবাই সুখ-শান্তি, সমৃদ্ধি ও প্রাচুর্যতা কামনা করে। অন্য সব কিছুর মতো এসবও মহান আল্লাহ দান করে থাকেন। তিনি মানুষের অভাব-অনটন দূর করেন। দুঃখ-কষ্ট ও বিষাদ-যন্ত্রণা লাঘব করেন। জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রশান্তি ও সাফল্য দেন। তাই প্রতিক্ষণে তার কাছে চাইতে হবে। কল্যাণ ও সাহায্যের প্রার্থনা করতে হবে।

রিজিক বৃদ্ধির দোয়া

اللَّهُمَّ اغْفِرْ لِي ذَنْبِي ، وَوَسِّعْ لِي فِي دَارِي ، وَبَارِكْ لِي فِي رِزْقِي

উচ্চারণ : আল্লাহুম্মাগফির লি জাম্বি, ওয়া ওয়াসসি লি ফি দারি, ওয়া বারিক লি ফিমা রাজাকতানি।

অর্থ : হে আল্লাহ, আমার গুনাহ ক্ষমা করে দিন, আমার ঘর প্রশস্ত করে দিন এবং আপনি আমাকে যে জীবিকা দান করেছেন তাতে বরকত দান করুন।

আমল: আবু হুরায়রা রা. থেকে বর্ণিত, এক ব্যক্তি নবীজি সা.-কে রাতে উল্লিখিত দোয়া পাঠ করতে শোনেন। (সুনানে তিরমিজি, হাদিস : ৩৫০০)

আল্লাহ তায়ালা আমাদের রিজিকে বরকত দান করুন।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ