আল্লাহ তায়ালা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে আসমান ও জমিনের জ্ঞান দেওয়ার পর দুটি বিষয় সম্পর্কে জিজ্ঞাসাবাদ করেন এবং একটি দোয়া পড়ার নির্দেশনা দেন। বিষয় দুটি ইবাদত ও আমল সম্পর্কিত। মুমিন মুসলমানের জন্যও খুব গুরুত্বপূর্ণ এবং মর্যাদার।
‘কাফফারাত ও দারাজাত’ ইবাদাতের দুইটি বিশেষ পরিভাষা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দুইটি ইবাদত সম্পর্কেই উম্মতে মুহাম্মাদিকে জানিয়েছেন। এই ইবাদত ও দোয়ায় সহজেই আল্লাহর নৈকট্য অর্জন করা সম্ভব। গুরুত্বপূর্ণ ইবাদত ও দোয়া সম্পর্কে হাদিসে এসেছে-
হজরত আবদুর রহমান ইবনু আয়িশ ইবনু আব্বাস ও মুয়াজ ইবনু জাবাল রাদিয়াল্লাহু আনহুমা বর্ণনা করেছেন, আল্লাহ তায়ালা বলেছেন- হে মুহাম্মাদ! আপনি কি জানেন ‘মালা-উল আলা’ কী বিষয়ে তর্ক করছে?
নবিজী বললেন, ‘হ্যাঁ’, আমি জানি! ‘কাফফারাত’ নিয়ে বিতর্ক করছে। ‘কাফফারাত’ হলো-
১. মসজিদে নামাজের পর আরেক নামাজের ওয়াà¦