সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান ১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী 

ইকামতের সময় কাতারের মাঝখানে সুন্নাত আদায় করা যাবে কি?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

।।মুফতি যুবাইর মাহমুদ রাহমানি।।

প্রশ্ন: ফজরের দু রাকাত সুন্নাত অন্যান্য সুন্নাত নামাজ থেকে অধিক গুরুত্বপূর্ণ। এজন্য আমরা ইকামত শুরু হয়ে গেলেও সুন্নাতের নিয়ত করি। সুন্নাত পড়ে ফরজ নামাজে শরিক হই। 

জানার বিষয় হচ্ছে, কাতারের মাঝখানে অথবা কাতারের কাছাকাছি জামাত চলাকালীন ফজরের সুন্নাত আদায় করা যাবে কিনা? কেউ যদি এমনটা করে, সেটি জামাতের বিরোধিতা বলে পরিগণিত হবে কি?

উত্তর: এক্ষেত্রে মাসয়ালা হচ্ছে, হানাফি মাজহাবানুসারে ফজরের জামাত শুরু হয়ে গেলেও যদি ইমামের সঙ্গে এক রাকাত অথবা তাশাহহুদ পাওয়ার সম্ভাবনা থাকে, তবে আগে ফজরের সুন্নাত আদায় করে নেবে।

কেননা, রাসুল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের দু রাকাত সুন্নাত কখনও পরিত্যাগ করেননি। সুতরাং ফজরের সুন্নাত আদায় করে নেওয়া চাই। 

তবে উক্ত দু রাকাত সুন্নাত কাতারের মাঝে কিংবা কাতারের কাছাকাছি আদায় করার কোন সুযোগ নেই। এটা অবশ্যই বাহ্যিকভাবে জামাতের বিরোধিতা বলে পরিগণিত হবে। 

কাজেই ঘরে বা মসজিদের বাইরে কিংবা মসজিদের বারান্দায় অথবা মুসল্লিদের জামাত থেকে দূরে দরজার কাছাকাছি সুন্নাত আদায়ের সুযোগ থাকলে সেখানে পড়ে নেবে। অন্যথায় সুন্নাত পড়বে না ; বরং জামাতের সঙ্গে শরিক হয়ে যাবে। 
(সুনানুত তিরমিজি হাদিস নং ৪২১; তুহফাতুল আলমায়ি ২/২৬৬)

লেখক: মুহাদ্দিস, জামিআ হোসাইনিয়া মদিনাতুল উলুম, তজুমদ্দিন, ভোলা।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ