বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ সফর ১৪৪৮

শিরোনাম :
তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ শিশুদের ক্যানসার হাসপাতালের নিকটে আমেরিকার ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ ইরানের ‘সংস্কার বাস্তবায়ন না হওয়া আবু সাঈদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল’ গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু বন্যায় নিহত বেড়ে ৫৮, ক্ষতিগ্রস্ত ১২ লাখের বেশি মানুষ জিয়াউর রহমানের হত্যায় অভিযুক্ত গ্রেফতার, কে এই মোজাফফর

৩ মে’র মহাসমাবেশ সফল করতে বগুড়ায় হেফাজতের মতবিনিময় সভা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আগামী ৩ মে হেফাজতে ইসলাম বাংলাদেশ কর্তৃক ঘোষিত সোহরাওয়ার্দী উদ্যানের মহাসমাবেশ সফল করার লক্ষ্যে আজ সোমবার (২৮ এপ্রিল) বেলা ১১টায় বগুড়া জেলার ঐতিহ্যবাহী জামিল মাদ্রাসায় রাজশাহী বিভাগের জেলা পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন তানজীমের সভাপতি ও হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমীর আল্লামা আরশাদ রাহমানী।

উল্লেখ্য, মহাসমাবেশকে সামনে রেখে হেফাজতে ইসলাম বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা জুনায়েদ আল হাবিবকে আহ্বায়ক করে একটি ‘মহাসমাবেশ বাস্তবায়ন কমিটি' গঠন করা হয়েছে। কমিটির দায়িত্বশীল নেতৃবৃন্দ দেশব্যাপী সফর করে দাওয়াতি কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।

হেফাজতে ইসলাম বাংলাদেশ ‘নারী বিষয়ক সংস্কার কমিশনের কোরআন ও সুন্নাহবিরোধী প্রতিবেদনসহ কমিশন বাতিল, সংবিধানে আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস পুনর্বহাল, ফ্যাসিবাদের আমলে দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহার ও শাপলা চত্বরে সংঘটিত গণহত্যাসহ সকল হত্যার বিচার এবং ফিলিস্তিন ও ভারতে মুসলিম গণহত্যা ও নিপীড়ন বন্ধ' -এর ৪ দফা দাবি নিয়ে মহাসমাবেশ আয়োজন করেছে।

এ সময় মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন, হেফাজতের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা জুনায়েদ আল হাবিব, যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, কাজী ফজলুল করিম (বগুড়া), মাওলানা আব্দুস সবুর, মাওলানা শরীফুল ইসলাম (পাবনা), মুফতী নাজমুল হাসান (পাবনা), মাওলানা আব্দুল বারী (জয়পুরহাট), মুফতী আতাউল্লাহ নিজামী, আব্দুল্লাহ (নাটোর), আলী আশরাফ (চাঁপাইনবাবগঞ্জ), মাওলানা আমানুল্লাহ, মাওলানা ফজলুল হক (পোরশা), মোহাম্মদ রাশেদ ইলিয়াছ (নওগাঁ), মাওলানা রেদওয়ানুল্লাহ (নওগাঁ), মাওলানা আব্দুর রউফ (সিরাজগঞ্জ), মাওলানা নজরুল ইসলাম (সিরাজগঞ্জ), রফিকুল ইসলাম, মাওলানা শহিদুল ইসলাম (রাজশাহী) এবং মাওলানা ইমরান উদ্দিন (রাজশাহী) সহ প্রমুখ নেতৃবৃন্দ।

সভায় নেতৃবৃন্দ মহাসমাবেশে স্বতঃস্ফূর্ত ও সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে সফল করার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ