বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ সফর ১৪৪৮

শিরোনাম :
জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ শিশুদের ক্যানসার হাসপাতালের নিকটে আমেরিকার ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ ইরানের ‘সংস্কার বাস্তবায়ন না হওয়া আবু সাঈদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল’ গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু বন্যায় নিহত বেড়ে ৫৮, ক্ষতিগ্রস্ত ১২ লাখের বেশি মানুষ জিয়াউর রহমানের হত্যায় অভিযুক্ত গ্রেফতার, কে এই মোজাফফর হেফাজত আমিরের আহ্বানে ৭ ইসলামী দলের বৈঠক অনুষ্ঠিত আরবি হরফের পতাকা নিয়ে উগ্রবাদী তৎপরতার প্রমাণ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী সড়ক দুর্ঘটনায় ২ সাংবাদিকের মৃত্যুতে ইসলামী আন্দোলনের শোক

৩ মের মহাসমাবেশ সফল করতে হেফাজত আমিরের আহ্বান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আগামী ৩ মে, ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ৫ দফা দাবিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসমাবেশ। দেশবাসীকে এই মহাসমাবেশ সফল করার আহ্বান জানিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির, আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী।

আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী বলেছেন, নারীবিষয়ক সংস্কার কমিশনের প্রস্তাবনা বাতিল এবং সংবিধানে আল্লাহ ও আল্লাহর রাসূলের (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) ওপর পূর্ণ বিশ্বাস ও আস্থা পুনর্বহালের দাবিতে ৩ মে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে এই মহাসমাবেশ অনুষ্ঠিত হবে।

সমাবেশ সফল করার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, "সমাবেশ সফল করা সকলের উপর ঈমানি দায়িত্ব।"

উল্লেখ্য, উপমহাদেশের সর্ববৃহৎ অরাজনৈতিক সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশ আগামী ৩ মে মহাসমাবেশের ডাক দিয়েছে। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শনিবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত এই মহাসমাবেশ চলবে। এতে সারাদেশ থেকে হেফাজতে ইসলামের নেতাকর্মী ও সমর্থকরা অংশগ্রহণ করবেন।

হেফাজতে ইসলামের ঘোষিত ৫ দফা দাবিগুলো হলো:

১. ফ্যাসিবাদের আমলে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার ও গণহত্যার বিচার।
২. বহুত্ববাদের পরিবর্তে সংবিধানে আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস পুনর্বহাল।
৩. নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন ও কমিশন বাতিল।
৪. ভারতের মুসলমানদের নিরাপত্তা নিশ্চিতকরণে উদ্যোগ গ্রহণ ও ওয়াকফ আইন বাতিল।
৫. ফিলিস্তিনকে দখলদার মুক্ত করার উদ্যোগ গ্রহণ।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ