|| সুহাইল আবদুল কাইয়ূম ||
আল্লাহ রাব্বুল আলামীন প্রতিটি বস্তু সৃষ্টি করে তাতে এমন জিনিস দান করেছেন, যা তার অবস্থার সাথে সামঞ্জস্যপূর্ণ। সেই সাথে নির্দেশ দিয়েছেন সামঞ্জস্যপূর্ণ কল্যাণটি যথানিয়মে গ্রহণ করার। সেই নিয়মের ব্যত্যয় ঘটলে অর্জন হবে না সেই কল্যাণ। আল্লাহ তাআলা দিনরাত সৃষ্টি করে মানুষকে তাঁর মানশা জানিয়ে দিয়েছেন। রাতকে সৃষ্টি করেছেন, যাতে মানুষ তাতে ঘুমিয়ে সারাদিনের ক্লান্তি ও শ্রান্তি দূর করে মস্তিষ্ক ঠান্ডা ও শান্ত করে। আর দিনকে সৃষ্টি করেছেন, যাতে মানুষ তাতে সজাগ থেকে দুনিয়া ও আখিরাতের কাজে কর্মময় ব্যস্ত সময় পার করে। স্রষ্টার মাশ অনুযায়ী চলার মধ্যেই বান্দার কল্যাণ ও মঙ্গল নিহিত রয়েছে।
আলّাহ তাআলা ইরশাদ করেছেন- ‘আল্লাহ, যিনি তোমাদের জন্য রাত সৃষ্টি করেছেন, যাতে তোমরা তাতে প্রশান্তি লাভ করতে পারো এবং দিনকে করেছেন আলোকময়। নিশ্চয়ই আল্লাহ মানুষের প্রতি বড়ই অনুগ্রহশীল। কিন্তু অà