শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

ঋণ পরিশোধকালে যে দোয়া পড়তেন নবীজি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: আওয়ার ইসলাম

প্রয়োজনের মুহূর্তে মানুষ বিভিন্ন সময় ধার-দেনা করে। ঋণ দিয়ে অন্যের পাশে দাঁড়ানো মানুষের সামাজিক দায়িত্ব। তবে তালবাহানা না করে যথাসময়ে তা পরিশোধ করা ঋণগ্রহীতার কর্তব্য। এর মাধ্যমে সবার মধ্যে পারষ্পরিক ভালোবাসা ও সুসম্পর্ক বৃদ্ধি পায়।

রাসুল সা. ঋণ পরিশোধের সময় ঋণদাতার কল্যাণ চেয়ে একটি দোয়া পড়তেন। দোয়াটি হলো- 

«بَارَكَ اللهُ لَكَ فِي أَهْلِكَ وَمَالِكَ، إِنَّمَا جَزَاءُ السَّلَفِ الحَمْدُ وَالْأَدَاءُ»

উচ্চারণ : ‘বারাকাল্লাহু লাকা ফি আহলিকা ওয়া মালিকা, ইন্নামা জাজাউস সালাফি আলহামদু ওয়াল আদায়ু।’

অন্য বর্ণনামতে, ‘ইন্নামা জাজাউস সালাফি আল-ওয়াফাউ ওয়াল হামদু।’ 

অর্থ : মহান আল্লাহ তোমার ওপর, তোমার পরিবার ও সম্পদের ওপর বরকত দান করুন।

হাদিস : আবদুল্লাহ বিন আবু রাবিয়াহ আল-মাখজুমি রা. বর্ণনা করেছেন, রাসুল সা. হুনাইন যুদ্ধের সময় তাঁর কাছ থেকে ৪০ বা ৩০ হাজার ধার নেন। অতঃপর রাসুল (সা.) ফিরে এসে তাঁর পাওনা পরিশোধ করেন। তখন তিনি উল্লিখিত দোয়াটি পড়েন।
(নাসায়ি, হাদিস নং : ২৬২৯) 

আল্লাহ তায়ালা আমাদেরকে ঋণ পরিশোধ করার তাওফিক দান করুন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ