সারা বছরের খরা কাটিয়ে রাজবাড়ীর পদ্মা নদীতে জেলেদের জালে অল্পস্বল্প ইলিশের দেখা মেলার পরপরই শুরু হচ্ছে ২২ দিনের নিষেধাজ্ঞা। এদিকে ইলিশ আহরণের মৌসুম প্রায় শেষ। কিন্তু ভরা মৌসুমের শেষ মুহূর্তেও নদীতে ইলিশের নাগাল না পেয়ে হতাশ এ উপজেলার কয়েক হাজার জেলে। নিষেধাজ্ঞার সময় কীভাবে সংসার চলবে, তা নিয়ে দুশ্চিন্তার ভাঁজ পড়ছে জেলেদের কপালে।
উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, আজ বুধবার মধ্যরাত থেকে ২ নভেম্বর পর্যন্ত সারা দেশে ইলিশ আহরণ, পরিবহন, মজুত, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় নিষিদ্ধ থাকবে। গোয়ালন্দ উপজেলায় সরকারিভাবে নিবন্ধিত জেলে রয়েছেন ১ হাজার ৮২৮ জন এবং কার্ডধারী রয়েছে ১ হাজার ৬২৭ জন। ইলিশ শিকারে ২২ দিনের নিষেধাজ্ঞায় গোয়ালন্দ উপজেলায় ১ হাজার ৮২৮ জেলেকে ২৫ কেজি করে চাল দেওয়া হবে। ২২ দিনে সরকারের পক্ষ থেকে দেওয়া অপ্রতুল খà¦
