আলেমা ঊর্মি বিনতে আবুল বাশার
অহংকার মানুষের মধ্যে থাকা একটি (খারাপ )গুণ । অহংকার হলো মানুষ নিজের কাজকর্ম বা নিজের চলাফেরা , শিক্ষাগত যোগ্যতা , পারিবারিক দিক এক কথায় সবদিক থেকে নিজেকে বড়ো মনে করা । মনে মনে এমন ধারণা রাখা যে আমিই সবচেয়ে যোগ্য, অন্যরা কোনকিছুর যোগ্যতা রাখে না । অন্যজনকে তুচ্ছতাচ্ছিল্য করা ও নিকৃষ্ট মনে করা , নিজের থেকে নিচু মনে করা , কাওকে হেয় প্রতিপন্ন করা , যাদের প্রতি তার বিনয়ী , সম্মানী হওয়া উচিত তাদের থেকে নিজেকে উচু মনে করা ।
কিন্তু দ্বীনি , দুনিয়াবি সকল শিক্ষার মধ্যেই অহংকার করা থেকে বিরত থাকার শিক্ষা দেওয়া হয় । বলা হয়েছে যে "অহংকার পতনের মূল" কিন্তু এটা জানার পরে মানুষ না চাওয়া সত্বেও অহংকার করে থাকে । অহংকার কবিরা গুনাহসমূহর মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে ।আর মানুষ একবার যদি অহংকারের ক্ষতি ও পরিণতি সম্পর্কে চিন্তা করত!
হাদিসে কুদসিতে এসেছে, আবূ হুরাইরা রাদিয়াল্লাহু ’আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
