।।নাজমুল হুদা মাহী।।
ব্লাক ম্যাজিক বা কালো যাদুর ইতিকথা: মানব সভ্যতার শুরু থেকেই যাদুবিদ্যা আর যাদুকর এই দুইয়ের প্রতিই মানুষের আগ্রহ সীমহীন। পৃথিবীর মানুষের লোকসংস্কারের একটা বড় অংশই হলো যাদুবিদ্যা। যাদুবিদ্যা মূলত অতিন্দ্রীয় আর প্রাকৃতিক শক্তিকে বশ করার বিদ্যা!
কালো যাদুর ইতিহাস: কালো যাদু বা অন্ধকার যাদু হলো এমন এক ধরনের চর্চা যা অন্যের অনিষ্ট সাধনে কিংবা নিজের স্বার্থ সিদ্ধির জন্যে করা হয়। এটি অতিমানবিক ও অশুভ শক্তির সংশ্লিষ্টতা । কালো যাদু সাধারনত অতিমানবিক শক্তি দ্বারা করা হয় । তবে অনেকে বলেন এতে ভূত, প্রেত, আত্মা, প্রেতাত্মা ব্যবহার করা হয় । অর্থাৎ বলা হয় যে কালো যাদু দিয়ে ভুত, প্রেত, প্রেতাত্মা ইত্যাদি বশ করে তাদের দিয়ে নানা কাজ করা যায়। যারা কালো যাদু করে তাদের কালো যাদুকর বলা হয়।
