বুধবার, ১৮ নভেম্বর ২০২৬ ।। ৩ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
খতমে নবুওয়াত সেমিনারে ১ লাখ ৩০ হাজার টাকায় বিক্রি হলো স্মারক গ্রন্থের এক কপি খাগড়াছড়িতে ৩১তম জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত ঢাবিসহ সব বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের নির্দেশ  নারীদের ঘরের বাইরে চাকরি: শরিয়তের বিধান ও শর্তাবলি লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ হবিগঞ্জের ছয় তরুণ  শ্রমিক বিক্ষোভ ঘিরে ধাওয়া-পাল্টাধাওয়া, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ সংঘর্ষের জেরে যুক্তরাজ্য থেকে বাংলাদেশিদের তাড়ানোর দাবি ব্রিটিশ এমপির মহাখালীর বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট ব্যাংকের চাকরির টাকা দিয়ে সন্তানের দ্বীনি ইলম অর্জন: কী বলে শরিয়ত? কুমিল্লায় আজ আন্তর্জাতিক ইসলামী সম্মেলন, আসছেন দেশ-বিদেশের ৮ বরেণ্য আলেম

কঠোর পর্দা মেনেও সেরা বিজ্ঞানীর তালিকায় সৌদি অধ্যাপক নাজলা রাদ্দাদি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক

সৌদি আরবের অধ্যাপক নাজলা বিনতে সাদ আর-রাদ্দাদি টানা পঞ্চমবারের মতো বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় স্থান পেয়েছেন। গবেষণাক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় ও এলসেভিয়ার ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে প্রকাশিত বৈশ্বিক এই তালিকায় স্থান পেয়েছেন তিনি। কঠোর পর্দা মেনেও তার এই কৃতিত্বের বিষয়টি আলোচিত হচ্ছে সর্বত্র।

মদিনা মুনাওয়ারার বাসিন্দা অধ্যাপক নাজলা আর-রাদ্দাদি সবুজ রসায়ন, ন্যানোপ্রযুক্তি এবং প্রাকৃতিক উপাদানের ব্যবহার নিয়ে গুরুত্বপূর্ণ গবেষণা করেছেন। বিশেষ করে মদিনার বিখ্যাত আজওয়া খেজুরের নির্যাসসহ বিভিন্ন প্রাকৃতিক উপাদান ব্যবহার করে টিউমার ও ক্যানসার নিয়ন্ত্রণের সম্ভাবনা নিয়ে তাঁর গবেষণা উল্লেখযোগ্য।

তাঁর এই অর্জনকে ধর্মীয় পরিচয়, পর্দা ও শালীনতা বজায় রেখেও বিজ্ঞান ও গবেষণায় আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য অর্জনের দৃষ্টান্ত হিসেবে তুলে ধরা হচ্ছে। নিজস্ব বিশ্বাস ও মূল্যবোধ অক্ষুণ্ন রেখে গবেষণার মাধ্যমে বিশ্বপরিসরে পরিচিতি অর্জন করেছেন তিনি।

অধ্যাপক নাজলা আর-রাদ্দাদির এই সাফল্য তাদের জন্য অনুপ্রেরণা, যাঁরা নিজেদের ধর্মীয় বিশ্বাস ও নীতিতে অবিচল থেকে বিজ্ঞান, গবেষণা ও মানবকল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রাখতে চান। সূত্র: মিল্লাত টাইমস উর্দু

এসএইচ/ 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ