আন্তর্জাতিক ডেস্ক
ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার বিরোধিতা করে নিবন্ধ লেখার পর সংযুক্ত আরব আমিরাতের প্রখ্যাত কবি হাবিব আল-সায়েগকে আটক করে নির্যাতন করা হয়েছিল বলে দাবি করা হয়েছে নতুন প্রকাশিত একটি বইয়ে। বইটির লেখক ম্যাথিউ কোলের দাবি, নির্যাতনের ফলে কবির মৃত্যু হয়। পরে তার মরদেহ কবর থেকে তুলে মরুভূমির একটি অচিহ্নিত স্থানে পুনরায় দাফন করা হয়।
বইটিতে বলা হয়েছে, ২০১৯ সালে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগের বিরোধিতা করে একটি নিবন্ধ লেখার পর হাবিব আল-সায়েগকে আটক করা হয়। এরপর তাকে নির্যাতন করা হয়, যার পরিণতিতে তার মৃত্যু হয় বলে দাবি করেছেন লেখক ম্যাথিউ কোল।
লেখকের দাবি অনুযায়ী, কবির মৃত্যুর পর প্রথমে তাকে কবর দেওয়া হলেও পরে মরদেহটি কবর থেকে তুলে নেওয়া হয়। এরপর মরুভূমির একটি অচিহ্নিত কবরে তাকে পুনরায় দাফন করা হয়।
তবে বইয়ে উত্থাপিত এসব অভিযোগের বিষয়ে স্বাধীনভাবে যাচাই করা কোনো তথ্য বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি। সূত্র: মিল্লাত টাইমস উর্দু
এসএইচ/