বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬ ।। ২২ শ্রাবণ ১৪৩৩ ।। ২৩ সফর ১৪৪৮

শিরোনাম :
দুই মহীরুহের সান্নিধ্যে তিরমিজি শরিফের দরস: এক সৌভাগ্যময় স্মৃতি ভারতীয় আলেমদের প্রতিবাদের মুখে সুর নরম তসলিমা নাসরিনের কাল হারামাইনে জুমার খুতবা দেবেন যে দুই শায়খ গণঅভ্যুত্থান দিবসে ইফাদাতুল উম্মাহ ফাউন্ডেশনের খতমে কুরআন ও দোয়া মাহফিল গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন চায় খেলাফত মজলিস ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল সর্বস্তরের মানুষের ঐক্যবদ্ধ সংগ্রামের ফসল’ দেশব্যাপী ইসলামী আন্দোলনের জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন শুক্রবারে বায়তুল মোকাররমে জুমার খুতবাপূর্ব বয়ান করবেন দেওবন্দের মুহতামিম ইমরান খানের মুক্তি দাবিতে বিক্ষোভ পাকিস্তানে, ব্যাপক ধরপাকড় জুলাইয়ের কাছে

ভারতীয় আলেমদের প্রতিবাদের মুখে সুর নরম তসলিমা নাসরিনের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

আন্তর্জাতিক ডেস্ক
মাদরাসা নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে ভারতের বিভিন্ন আলেম-ওলামা ও মুসলিম সংগঠনের তীব্র প্রতিবাদের মুখে নিজের অবস্থান ব্যাখ্যা করেছেন বাংলাদেশি বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিন। তিনি দাবি করেছেন, মাদরাসা নিয়ে তার সব মন্তব্যই ছিল বাংলাদেশের মাদরাসাকে কেন্দ্র করে, ভারতের মাদরাসা সম্পর্কে তিনি কোনো মন্তব্য করেননি।

বুধবার (৫ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তসলিমা নাসরিন বলেন, মাদরাসা নিয়ে আমার সব মন্তব্যই বাংলাদেশের মাদরাসা সম্পর্কে ছিল। ভারতের মাদরাসার বাস্তবতা সম্পর্কে আমার কোনো ধারণা নেই। তাই সেগুলো নিয়ে আমি কোনো মন্তব্য করিনি।

এর আগে মাদরাসা শিক্ষা নিয়ে তাঁর একাধিক মন্তব্য ভারতে ব্যাপক সমালোচনার জন্ম দেয়। বিভিন্ন রাজ্যের আলেম-ওলামা ও মুসলিম সংগঠন তার বক্তব্যের নিন্দা জানিয়ে দাবি করে, ভারতের মাদরাসাগুলো সম্পর্কে ভিত্তিহীন ও আপত্তিকর মন্তব্য থেকে বিরত থাকতে হবে।

প্রতিবাদের পর দেওয়া সর্বশেষ ব্যাখ্যায় তসলিমা স্পষ্ট করেন, তার বক্তব্যকে ভারতের মাদরাসার সঙ্গে যুক্ত করা ঠিক হবে না। তিনি বলেন, ভারতের মাদরাসা সম্পর্কে তিনি কোনো মূল্যায়ন করেননি, কারণ সে বিষয়ে তার প্রত্যক্ষ জ্ঞান নেই।

তসলিমার এই ব্যাখ্যাকে অনেকেই আগের বক্তব্য থেকে সুর নরম করার চেষ্টা হিসেবে দেখছেন। যদিও এ বিষয়ে তার সমালোচকরা বলছেন, বিতর্কিত মন্তব্যের পর ব্যাখ্যা দিলেও তা পূর্ববর্তী মন্তব্যকে পুরোপুরি খণ্ডন করে না। সূত্র: ইউএনএ নিউজ

এমএন/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ