সোমবার, ২৭ জুলাই ২০২৬ ।। ১২ শ্রাবণ ১৪৩৩ ।। ১৩ সফর ১৪৪৮

শিরোনাম :
যুক্তরাষ্ট্র হামলা না করলে পাল্টা আঘাত হানবে না ইরান চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা শুরু আজ সংঘাত এড়িয়ে চুক্তির পথে সিরিয়া-ইসরায়েল দাওয়াতুস সুন্নাহ ও দাওয়াতি কাফেলা গাজীপুরের উদ্যোগে কক্সবাজারে ফ্রি মেডিকেল ক্যাম্প ‘বিশ্বের যেকোনো দেশের চেয়ে আমাদের গোলাবারুদ বেশি’ নোয়াখালীতে হেফাজতের মহাসমাবেশ সফল করতে লক্ষ্মীপুরে গণসংযোগ ও লিফলেট বিতরণ ভিসা ছাড়া বিশ্বের যে ৩৫ দেশে ভ্রমণ করতে পারবে বাংলাদেশিরা জোট করে উত্তর প্রদেশে বিজেপিকে হারাতে চান আসাদুদ্দিন ওয়াইসি জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া সরকারের সামনে বিকল্প পথ নেই: আমিরে মজলিস ‘কওমি সিলেবাসের সংস্কার জরুরি তবে অতি আধুনিকায়ন নয়’

জোট করে উত্তর প্রদেশে বিজেপিকে হারাতে চান আসাদুদ্দিন ওয়াইসি


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক:

ভারতের প্রখ্যাত মুসলিম রাজনীতিবিদ, অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন (AIMIM)-এর সভাপতি এবং লোকসভার সাংসদ আসাদুদ্দিন ওয়াইসি উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচনের আগে সমাজবাদী পার্টির (SP) সঙ্গে জোট গড়ার ইঙ্গিত দিয়েছেন।

রোববার (২৬ জুলাই) মোরতাদাবাদে একটি জনসভায় ভাষণ দেওয়ার সময় ওয়াইসি বলেন, রাজ্যে ক্ষমতাসীন বিজেপিকে যৌথভাবে মোকাবিলা করার জন্য তিনি অখিলেশ যাদবের নেতৃত্বাধীন সমাজবাদী পার্টির সঙ্গে হাত মেলাতে এবং নির্বাচনি জোট করতে প্রস্তুত।

ওয়াইসির মতে, বিরোধী দলগুলো একত্রিত হলে বিজেপিকে একটি শক্ত চ্যালেঞ্জ জানানো সম্ভব। তাঁর এই বক্তব্যের পর উত্তর প্রদেশের রাজনীতিতে নতুন আলোচনার সূত্রপাত হয়েছে।

তবে, সমাজবাদী পার্টির পক্ষ থেকে ওয়াইসির এই প্রস্তাবের বিষয়ে এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি। সূত্র: ইউএনএ নিউজ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ