কুমিল্লায় যাত্রীবাহী বাস-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩
প্রকাশ: ০৬ জুন, ২০২৬, ০৯:৫৬ রাত
নিউজ ডেস্ক

কুমিল্লার সদর দক্ষিণে যাত্রীবাহী বাস এবং ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছে।

শনিবার (৬ জুন) রাত ৮টার দিকে কুমিল্লা নোয়াখালী আঞ্চলিক সড়কের কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার রতনপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে নিহতদের নাম পরিচয় জানা যায়নি। তবে তারা উত্তরবঙ্গ থেকে এসে শ্রমিক হিসেবে কাজ করতেন বলে জানা গেছে।

লালমাই হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওসমান গণি বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, শাহ আলী সুপার নামের একটি যাত্রীবাহী বাস কুমিল্লা শহরের দিকে যাচ্ছিল। বাসটি রতনপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।

ওসি ওসমান গণি তিনি বলেন, নিহতদের নাম-পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ। লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে।

আরএইচ/