শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
দুপুরের মধ্যে ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা নারীদের জন্য হাতিমে প্রবেশের সময়সূচি ও নির্দেশনা প্রকাশ ‘বন্দে মাতরম’ মুসলমানদের ধর্মীয় বিশ্বাসের পরিপন্থী: মাওলানা আরশাদ মাদানী হবিগঞ্জে হামলায় আহত আলিফকে দেখতে হাসপাতালে আমিরে মজলিস রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি

নামাজরত ফিলিস্তিনি ব্যক্তির ওপর গাড়ি চালিয়ে দিলো ইসরায়েলি সেনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ফিলিস্তিনের পশ্চিম তীরে রাস্তার ধারে নামাজরত এক ফিলিস্তিনি ব্যক্তির ওপর দিয়ে গাড়ি চালিয়ে দিয়েছেন এক ইসরায়েলি সৈন্য। রয়টার্সের প্রতিবেদন অনুসারে, বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) তাকে চাপা দেওয়ার ঘটনার একটি ফুটেজ পাওয়া গেছে।

হামলার পর ফিলিস্তিনি ওই ব্যক্তি হাসপাতালে চিকিৎসার জন্য যান। তবে তিনি অক্ষত ছিলেন এবং এখন বাড়িতে আছেন।

ফিলিস্তিনি টিভিতে প্রচারিত ভিডিওতে দেখা গেছে, বেসামরিক পোশাক পরা এক ব্যক্তি কাঁধে বন্দুক ঝুলিয়ে গাড়ি চালিয়ে যাচ্ছে। এ সময় রাস্তার পাশে নামাজরত এক ব্যক্তির ওপর 'অফ-রোড' গাড়িটি উঠিয়ে দেওয়া হয়।

রয়টার্স জানিয়েছে, ইসরায়েলি বাহিনী এক বিবৃতিতে বলেছে, ব্যক্তিটি একজন রিজার্ভ সৈন্য। তার সামরিক চাকরি বরখাস্ত করা হয়েছে। তার অস্ত্র জব্দ করা হয়েছে।

ইসরায়েলি গণমাধ্যম বলছেন, ঘটনার পর ওই সৈন্যকে 'গৃহবন্দী' রাখা হচ্ছে। ইসরায়েলি পুলিশ তাৎক্ষণিকভাবে রয়টার্সের মন্তব্যের অনুরোধের জবাব দেয়নি।

জাতিসংঘের তথ্য অনুসারে, পশ্চিম তীরে ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলি বেসামরিক হামলার রেকর্ডে এই বছর কয়েকগুণ বেড়ে গেছে। ২০২৩ থেকে ১৭ অক্টোবর থেকে ২০২৫ সালের মধ্যে পশ্চিম তীরে এক হাজারেরও বেশি ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ