শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
দুপুরের মধ্যে ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা নারীদের জন্য হাতিমে প্রবেশের সময়সূচি ও নির্দেশনা প্রকাশ ‘বন্দে মাতরম’ মুসলমানদের ধর্মীয় বিশ্বাসের পরিপন্থী: মাওলানা আরশাদ মাদানী হবিগঞ্জে হামলায় আহত আলিফকে দেখতে হাসপাতালে আমিরে মজলিস রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি

গুপ্তচরবৃত্তির অভিযোগে যুবকের মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তি করার অভিযোগে এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। দেশটির বিচার বিভাগের সংবাদমাধ্যম মিজান শনিবার এ তথ্য জানিয়েছে।

মিজানের প্রতিবেদনে বলা হয়, মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম আকিল কেশাভারজ। তাকে ইসরায়েলের গোয়েন্দা সংস্থার সঙ্গে সহযোগিতার দায়ে দোষী সাব্যস্ত করা হয়। তবে মামলার বিচার প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

এদিকে নিউইয়র্কভিত্তিক মানবাধিকার সংগঠন সেন্টার ফর হিউম্যান রাইটস ইন ইরান (সিএইচআরআই) জানায়, কেশাভারজের বয়স ছিল ২৭ বছর এবং তিনি একজন স্থাপত্যবিদ্যার শিক্ষার্থী ছিলেন। সংগঠনটি এই মামলাকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে মন্তব্য করেছে।

চলতি বছর এ ধরনের আরও কয়েকটি ঘটনায় মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। গত সেপ্টেম্বর ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের কাছে তথ্য দেওয়ার অভিযোগে বাবাক শাহবাজি নামে আরেক ব্যক্তিকে ফাঁসি দেওয়া হয়।

মানবাধিকার সংগঠনগুলোর মতে, বিশ্বে মৃত্যুদণ্ড কার্যকরের ক্ষেত্রে ইরান শীর্ষ দেশগুলোর একটি। সিএইচআরআই জানিয়েছে, সাম্প্রতিক দিনগুলোতে দেশটিতে অন্তত ১৮ জনের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ