শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

সৌদি আরবে ১৯ হাজার ৫৭৬ জন অবৈধ অভিবাসী গ্রেপ্তার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, বাসস্থান, কর্মক্ষেত্র এবং সীমান্ত নিরাপত্তা বিধি লঙ্ঘনের জন্য এক সপ্তাহে ১৯ হাজার ৫৭৬ জনকে গ্রেপ্তার করেছে।

শনিবার (১৩ ডিসেম্বর) সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, আবাসিক আইন লঙ্ঘনের জন্য মোট ১২ হাজার ৫০৬ জনকে, অবৈধ সীমান্ত অতিক্রমের প্রচেষ্টার জন্য ৪ হাজার ১৫৪ জনকে এবং শ্রম-সম্পর্কিত সমস্যার জন্য আরও ২ হাজার ৯১৬ জনকে আটক করা হয়েছে।

প্রতিবেদনে দেখা গেছে, অবৈধভাবে দেশে প্রবেশের চেষ্টা করার জন্য গ্রেপ্তার হওয়া ১ হাজার ৪১৮ জনের মধ্যে ৫৭ শতাংশ ইথিওপিয়ান, ৪১ শতাংশ ইয়েমেনি এবং ২ শতাংশ অন্যান্য দেশের ছিলেন।

সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, সৌদি থেকে প্রতিবেশী দেশগুলোতে প্রবেশের চেষ্টা করার সময় আরও ২৪ জনকে আটক করা হয়েছে। সেই সঙ্গে আইন লঙ্ঘনকারীদের পরিবহন ও আশ্রয় দেওয়ার অভিযোগে ১৬ জনকে আটক করা হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, কেউ দেশে অবৈধ প্রবেশে সহায়তা করলে- যার মধ্যে পরিবহন এবং আশ্রয় প্রদান করা অন্তর্ভুক্ত, তাকে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ডের সঙ্গে ১ মিলিয়ন রিয়াল পর্যন্ত জরিমানা, পাশাপাশি যানবাহন ও সম্পত্তি বাজেয়াপ্ত করা হতে পারে।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ