শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

আগে ফিলিস্তিনিদের নিশ্চিহ্ন করা উচিত: ট্রাম্প মিত্র র‍্যান্ডি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ফিলিস্তিনি জনগণকে নিশ্চিহ্ন করে দেওয়ার কথা বলেছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের সদস্য ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র র‍্যান্ডি ফাইন। এই রিপাবলিকান নেতা দম্ভ করে আরও বলেছেন, এ জন্য তাকে ইসলামবিদ্বেষী বলা হলেও তিনি পরোয়া করেন না। ফাইন এর আগেও অনেকবার ইসলামবিদ্বেষী ও ফিলিস্তিনবিরোধী মন্তব্য করেছেন।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) কংগ্রেসে এক শুনানিতে ফাইন বলেন, বসতি স্থাপনকারীদের ওপর বর্ণবৈষম্যমূলক নিষেধাজ্ঞা আরোপের কারণে অধিকৃত পশ্চিম তীরের কয়েকটি এলাকায় ইসরায়েলিরা যেতে পারেন না। তবে বাস্তবতা হলো, ইসরায়েলি সামরিক বাহিনীই নিরাপত্তার কারণে অধিকৃত পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের ফিলিস্তিনি শহরগুলোতে প্রবেশ না করতে সতর্কতামূলক সাইন টানিয়ে রাখে।

শুনানিতে ফাইন যুক্তরাষ্ট্রের জায়নবাদী সংগঠনের প্রেসিডেন্ট মর্টন ক্লেইনকে প্রশ্ন করে, ‘যখন আপনাকে এমন মানুষদের মুখোমুখি হতে হয়, যারা প্রতিনিয়ত ইসরায়েল রাষ্ট্রের ধ্বংস কামনা করে, ইহুদিরা এখানে প্রবেশ করতে পারবে না, আমরা ইহুদিমুক্ত হতে চাই—এমন সাইন দেখতে কারই–বা ভালো লাগতে পারে, এমন অবস্থায় আপনি কীভাবে শান্তি আনবেন?’ 

এরপর ক্লেইনকে পরামর্শের সুরে ফাইন আরও বলেন, ‘এ পরিস্থিতিতে আপনি কীভাবে একটি দীর্ঘমেয়াদি সমাধানে আসবেন? নাকি আমাদের অন্য কোনো পথ বেছে নিতে হবে?’ জবাবে ক্লেইন বলেন, ইসলামের একটি সংস্কারের ভেতর দিয়ে যাওয়া এবং ইসরায়েলকে একটি ইহুদি রাষ্ট্র হিসেবে মেনে নেওয়া প্রয়োজন। কিন্তু এ নিয়ে কেউ কথা বলতে চায় না, কারণ ইসলামবিদ্বেষী হিসেবে চিহ্নিত হওয়ার ভয় পায়। এ পর্যায়ে ক্লেইনকে থামিয়ে ফাইন বলে ওঠেন, ‘আমি এসবে ভয় পাই না।’

ফ্লোরিডার একটি আসন থেকে কংগ্রেস সদস্য ফাইন আরও বলেন, ‘যারা আপনার ধ্বংস কামনা করে, তাদের সঙ্গে কীভাবে শান্তিতে আসা যায়—আমি জানি না। আমার মনে হয়, আপনি আগে তাদের নিশ্চিহ্ন করুন।’ 

যদিও ফিলিস্তিনিদের এই ভূখণ্ডটির নিয়ন্ত্রণ ইসরায়েলি সেনাদের হাতে, তবুও ইসরায়েলি বাহিনীর সুরক্ষায় থেকে সশস্ত্র ইহুদি অবৈধ বসতি স্থাপনকারীরাই বরং ফিলিস্তিনি গ্রামগুলো দখল ও লুটপাট করে। চলতি বছরে অন্তত দুজন মার্কিন নাগরিক বসতি স্থাপনকারীদের হামলায় নিহত হয়েছেন।

সূত্র: আল জাজিরা

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ