শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

ইসরাইলি সেনাদের পদত্যাগের হিড়িক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসরাইলি সেনাবাহিনীতে বড় ধরনের ভাঙন দেখা দিয়েছে। প্রায় ৬০০ কর্মকর্তা ও নন-কমিশন্ড অফিসার পদত্যাগপত্র জমা দিয়েছেন। ইসরাইলের সুপ্রিম কোর্ট স্থায়ী সেনাসদস্যদের জন্য বহু বছর ধরে চালু থাকা আর্থিক সুবিধা, যা ‘চিফ অব স্টাফ ইনক্রিজ’ নামে পরিচিত- তা স্থগিত করার পরই এই পদত্যাগের হিড়িক পড়েছে। 

ইসরাইলি সংবাদমাধ্যম ইসরাইল হায়োম বলছে, যেসব কর্মকর্তা এ সিদ্ধান্ত নিয়েছে, তাদের বেশিরভাগের বয়স ৪২ বছরের বেশি। তারা মাস শেষ হওয়ার আগেই বাহিনী ছাড়তে চাইছেন। কারণ তখন থেকেই সুবিধা স্থগিতের সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে কার্যকর হবে। আর এর পক্ষে কোনো আইনগত সুরক্ষাও নেই।

এর আগে ২০২৩ সালের জুনে অর্থ মন্ত্রণালয় ও নিরাপত্তা মন্ত্রণালয়ের মধ্যে এ বিষয়ে সমঝোতা হলেও নেসেটের পররাষ্ট্র ও প্রতিরক্ষা কমিটিতে বিষয়টি আটকে আছে মূলত এমকে আমিত হালেভির আপত্তির কারণে। এই অচলাবস্থা সেনাবাহিনীর ভেতরে ক্ষোভ বাড়িয়ে তুলেছে, যেখানে বহু দিন ধরে আর্থিক সুবিধা দিয়ে সেনাদের আনুগত্য ধরে রাখা হয়েছে।

ক্রমবর্ধমান চাপের মুখে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বিষয়টি নিয়ন্ত্রণে আনতে ও দখলদার বাহিনীর কার্যক্ষমতার ওপর প্রভাব মূল্যায়নে একটি বৈঠক ডাকতে পারেন।

প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় চলমান যুদ্ধের সময় কর্মীসংকটের কারণে সামরিক নেতৃত্ব প্রথমে বিষয়টি থেকে দূরে থাকার চেষ্টা করেছিল। তবে আদালতের সময়সীমা ঘনিয়ে আসায় আইওএফ এখন দ্রুত আইনগত সমাধানের জন্য মরিয়া লবিং শুরু করেছে।

তথ্যসূত্র: আল মায়াদিন

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ