শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

ইরান নয়, নিরাপত্তার জন্য ইসরায়েলই বড় হুমকি : সৌদির সাবেক গোয়েন্দাপ্রধান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইরানের চেয়ে ইসরায়েলই আঞ্চলিক স্থিতিশীলতার জন্য সবচেয়ে বড় হুমকি বলে মন্তব্য করেছেন সৌদি আরবের সাবেক গোয়েন্দা প্রধান প্রিন্স তুর্কি আল ফয়সাল। গতকাল শুক্রবার সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে মিলকেন ইনস্টিটিউটের মিডল ইস্ট ও আফ্রিকা সামিটে এক সাক্ষাৎকারে তিনি একথা বলেন।

প্রিন্স তুর্কি আল ফয়সালের কাছে জানতে চাওয়া হয় আঞ্চলিক স্থিতিশীলতার জন্য কে সবচেয়ে বড় হুমকি? জবাবে তিনি বলেন, এই মুহূর্তের জন্য অবশ্যই ইসরায়েল।

তিনি বলেন, লেবাননে হিজবুল্লাহর ক্ষমতা কমে যাওয়া এবং সিরিয়ায় শাসন পরিবর্তনের ঘটনা ইরানের বৃহত্তর মধ্যপ্রাচ্য প্রভাব খর্ব করেছে।
 
প্রিন্স তুর্কি আল ফয়সাল বলেন, ইসরায়েল প্রায় প্রতিদিন সিরিয়ায় বিমান হামলা চালাচ্ছে, গাজা বা পশ্চিম তীর এবং লেবাননে–যেখানে যুদ্ধবিরতি আছে সেখানেও ফিলিস্তিনিদের ওপর বোমাবর্ষণ অব্যাহত রাখছে।
 
তিনি বলেন, এই দৃশ্য আমাদের অঞ্চলের জন্য শান্তির লক্ষণ নয়। আমার মতে, ইসরায়েল এই সমস্যার সৃষ্টি করছে এবং তাকে নিয়ন্ত্রণে আনা উচিত।

উল্লেখ্য, সরকারি পদ থেকে অবসর নিলেও প্রিন্স তুর্কি সৌদি বাদশাহ’র পরিবারে প্রভাবশালী সদস্য হওয়ায় রিয়াদে তার প্রভাব রয়েছে। ইসরায়েল নিয়ে তার এই মন্তব্য ইঙ্গিত দেয় যে- রিয়াদ এখনও তেল আবিবেরর সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার পথে নেই। 

সূত্র : টাইমস অব ইসরায়েল

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ