শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রেমিক যুগলের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মালয়েশিয়ার তেঙ্গানুর হুলু তেঙ্গানু এলাকায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন প্রেমিক যুগল। আগামী ২৫ ডিসেম্বর তাদের বিয়ে হওয়ার কথা ছিল। শুক্রবার (৫ ডিসেম্বর) বিকেলে এ দুর্ঘটনা ঘটে।

হুলু তেঙ্গানু জেলা পুলিশ প্রধান সুপারিনটেনডেন্ট শরউদ্দিন আবদুল ওহাব স্থানীয় সংবাদমাধ্যমে জানান, নিহতরা হলেন- কালান্তানের মেলরের কামপুং মেনাতি এলাকার বাসিন্দা হাসান শাজালী (৫২) এবং গুআ মুসাংয়ের সুযাইমা চে আজিজ (৩৪)। দু’জনই একই বিদ্যালয় সেকোলাহ কেবানগসান (এসকে) লেবিরে কর্মরত ছিলেন। হাসান শাজালী শিক্ষক এবং সুযাইমা ক্যান্টিন কর্মী ছিলেন।

বিকেল প্রায় ৫টা ৩০ মিনিটে স্থানীয়দের ফোনে দুর্ঘটনার খবর পায় পুলিশ। জানা যায়, একটি টয়োটা ফর্চুনার এসইউভি নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ২০০ ফুট গভীর খাদে পড়ে যায়।

প্রাথমিক তদন্তে জানা গেছে, হুলু তেঙ্গানু থেকে গুআ মুসাংগামী পথে যাত্রাকালে দম্পতি ভূমিধসে ক্ষতিগ্রস্ত ও বন্ধ ঘোষণা করা রাস্তার অংশে প্রবেশ করেন। ওই সময় গাড়িটি স্কিড করে সোজা খাদে পড়ে যায়। ধাক্কায় দু’জনই গাড়ি থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান।

তাদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হুলু তেঙ্গানু হাসপাতালের ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে। ঘটনা সম্পর্কে রোড ট্রান্সপোর্ট অ্যাক্ট ১৯৮৭ এর ধারা ৪১(১) অনুযায়ী তদন্ত চলছে।
এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ