শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

ইসরায়েলকে অংশগ্রহণের অনুমতি দেয়ায় ইউরোভিশন বয়কট স্পেনসহ ৪ দেশের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসরায়েলকে অংশগ্রহণের অনুমতি দেওয়ার পর আয়ারল্যান্ড, স্পেন, নেদারল্যান্ডস এবং স্লোভেনিয়া ২০২৬ সালের 'ইউরোভিশন সং কন্টেস্ট' বর্জনের ঘোষণা দিয়েছে। 

জানা গেছে, গাজা যুদ্ধের প্রেক্ষাপটে তেল আবিবকে প্রতিযোগিতা থেকে বাদ দেয়ার দাবি জানিয়েছিল বেশ কয়েকটি দেশ। তারপর আগামী বছর অস্ট্রিয়ার ভিয়েনায় অনুষ্ঠিতব্য ইউরোভিশনের গানের প্রতিযোগিতায় ইসরায়েলকে অংশগ্রহণের অনুমতি দেওয়া হয়েছে।

স্পেনের সম্প্রচার সংস্থা আরটিভিই জানায়, জেনেভায় অনুষ্ঠিত এক বৈঠকে তারা বিষয়টি নিয়ে গোপন ভোটের দাবি জানিয়েছিল। কিন্তু আয়োজকরা তা প্রত্যাখ্যান করেন। স্প্যানিশ সংস্থাটি বলেছে, এই সিদ্ধান্ত উৎসবের আয়োজকদের প্রতি তাদের অবিশ্বাস অনেকটা বাড়িয়ে দিয়েছে।
 
আয়ারল্যান্ডের অংশ না নেওয়ার কারণ হিসেবে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আরটিই গাজায় প্রাণহানির ভয়াবহ ক্ষয়ক্ষতি এবং মানবিক সংকটের কথা উল্লেখ করেছে। স্লোভেনিয়া জানিয়েছে, গাজায় নিহত ২০ হাজার শিশুর জন্যই তারা এই পদক্ষেপ নিয়েছে। এদিকে, স্পেনের জাতীয় সম্প্রচার সংস্থা আরটিভিই জানিয়েছে, ‘গত সেপ্টেম্বর আরটিভিই-এর বোর্ড সিদ্ধান্ত নিয়েছিল, ইসরায়েল প্রতিযোগিতায় থাকলে স্পেন ইউরোভিশন থেকে সরে দাঁড়াবে।

উল্লেখ্য, যুদ্ধবিরতির মধ্যেও গাজায় নির্বিচারে চলছে হত্যাযজ্ঞ। একদিকে খাদ্যাভাব, অন্যদিকে দখলদারদের আগ্রাসন সংকটাপন্ন গাজাবাসী। স্থানীয় সময় বৃহস্পতিবারও ইয়োলো লাইনে প্রবেশের অভিযোগ তুলে গুলি চালায় দখলদার বাহিনী। এতে বেশ কয়েকজন হতাহত হন।

সূত্র : আল-জাজিরা

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ