শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

মামদানির গ্রেফতারের হুমকি সত্ত্বেও নিউইয়র্ক যাওয়ার ঘোষণা নেতানিয়াহুর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নির্বাচিত হলে যুদ্ধাপরাধে অভিযুক্ত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে গ্রেফতার করা হবে বলে ঘোষণা দিয়ে রেখেছেন নিউইয়র্ক সিটির সদ্য নির্বাচিত মেয়র জোহরান মামদানি।

মামদানির এই সতর্কতা সত্ত্বেও নিউইয়র্কে যাওয়ার ঘোষণা দিয়েছেন নেতানিয়াহু।

গাজার মানুষকে অভুক্ত রেখে যুদ্ধাপরাধ সংঘটিত করার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে।

এ ব্যাপারে প্রশ্ন করলে বুধবার নেতানিয়াহু বলেন, “হ্যাঁ, আমি নিউইয়র্কে আসব।”

মামদানির সঙ্গে কথা বলবেন কি না এমন প্রশ্নের জবাবে এ দখলদার বলেন, “যদি মামদানি তার চিন্তাভাবনা পরিবর্তন করেন এবং বলেন যে ইসরায়েলেরও অস্তিত্বের অধিকার আছে, তাহলে এটি আলোচনা করার জন্য একটি ভালো শুরু হবে।”

ডেমোক্র্যাটিক পার্টি থেকে নির্বাচন করা মামদানি নিউইয়র্কের ইতিহাসে প্রথম মুসলিম ও দক্ষিণ এশিয়ার বংশোদ্ভূত কোনও ব্যক্তি হিসেবে মেয়র নির্বাচিত হয়েছেন।

মামদানি একাধিকবার বলেছেন, ইসরায়েলের অস্তিত্বের পক্ষে আছেন তিনি।

নির্বাচিত মুসলিম এ মেয়র জানিয়েছিলেন, নেতানিয়াহু যদি নিউইয়র্কে আসেন তাহলে তাকে গ্রেফতার করতে পুলিশ পাঠাবেন তিনি।

তবে যুক্তরাষ্ট্র আইসিসির সদস্য না হওয়ায় এই আদালতের পরোয়ানায় নেতানিয়াহুকে গ্রেফতারের এখতিয়ার মামদানির আছে কি না এ নিয়ে প্রশ্ন আছে।

এছাড়া প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও সরাসরি নেতানিয়াহুর পক্ষে অবস্থান নিয়েছেন। ফলে চাইলেও মামদানি নেতানিয়াহুকে গ্রেফতার করতে পারবেন কি না এ নিয়ে শঙ্কা আছে।

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে প্রতিবছর নিউইয়র্কে যান নেতানিয়াহু। সূত্র: নিউ ইয়র্ক টাইমস, টাইমস অব ইসরায়েল, এএফপি

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ