শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

কাটল উৎকণ্ঠা, দেখা করার পর বোন জানালেন- ইমরান খান সুস্থ আছেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে কারাগারে হত্যা করা হয়েছে বলে কয়েক দিন ধরে জোর গুঞ্জন বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে। এর মধ্যেই তার বোন উজমা খান কারা কর্তৃপক্ষের অনুমতি পেয়ে দেখা করে এসে জানিয়েছেন, ইমরান খান সুস্থ আছেন।

মঙ্গলবার (২ ডিসেম্বর) রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এই তথ্য জানান। এতে সাবেক প্রধানমন্ত্রীর স্বাস্থ্য নিয়ে চলমান কয়েক সপ্তাহের জল্পনা-কল্পনার অবসান ঘটে।

কারাগারের বাইরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে উজমা বলেন, আমার বোনদের (আলিমা খান ও নরিন খান) সঙ্গে আলোচনার পর আরও বিস্তারিত তথ্য জানাবো।

এর আগে ইমরান খানের সঙ্গে কারাগারে দেখা করার অনুমতি পান উজমা খান।

উজমাকে আনুষ্ঠানিকভাবে জানানো হয় যে তিনি কারাগারের ভেতরে গিয়ে ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন।

অনুমতি পাওয়ার পর উজমা আদিয়ালা কারাগারের উদ্দেশে রওয়ানা দেন। তিনি বলেন, অবশেষে সাক্ষাতের অনুমতি পেয়ে তিনি খুশি এবং কারাগার থেকে ফিরে গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন।

আদিয়ালা কারাগার এলাকা এখন উচ্চ সতর্কতায় রয়েছে। বিশেষ নিরাপত্তা পরিকল্পনার অংশ হিসেবে কারাগার রোডে পাঁচটি অতিরিক্ত চেকপোস্ট বসানো হয়েছে।

জেলা পুলিশের ১২টি থানার সদস্য, নারী পুলিশ এবং ৭০০’র বেশি নিরাপত্তাকর্মী মোতায়েন রয়েছে, যাদের কাছে অ্যান্টি-রায়ট সরঞ্জামও আছে। কঠোর তল্লাশির পরই শুধু যানবাহনকে অগ্রসর হতে দেওয়া হচ্ছে।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ