শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

১ লাখ ২০ হাজার হোম ক্যামেরা হ্যাক, ব্যক্তিগত মুহূর্তের ভিডিও বিক্রি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানের প্রায় ১ লাখ ২০ হাজার ইন্টারনেট প্রটোকল (আইপি) বা হোম ক্যামেরা হ্যাক করে স্পর্শকাতর ও যৌন শোষণমূলক ভিডিও তৈরি এবং বিক্রির অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে দক্ষিণ কোরিয়ার পুলিশ।

সোমবার (১ ডিসেম্বর) সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে।

পুলিশ জানায়, অভিযুক্তরা মূলত সেসব ক্যামেরা হ্যাক করত যেগুলোতে সহজ বা ডিফল্ট পাসওয়ার্ড ব্যবহার করা হয়েছে। সিসিটিভির তুলনায় সাশ্রয়ী হওয়ায় বাসা-বাড়ির নিরাপত্তা, শিশু ও পোষা প্রাণীর ওপর নজরদারি কিংবা অফিসের কাজে এসব আইপি ক্যামেরা বহুল ব্যবহৃত হয়। হ্যাকারদের কবল থেকে বাদ পড়েনি ব্যক্তিগত ফ্ল্যাট, কারাওকে রুম, পিলাটিস স্টুডিও এমনকি স্ত্রীরোগ বিশেষজ্ঞের ক্লিনিকের মতো অত্যন্ত স্পর্শকাতর জায়গাও।

দেশটির জাতীয় পুলিশ সংস্থার বিবৃতিতে বলা হয়, চারজন অভিযুক্ত একে অন্যের সঙ্গে যোগাযোগ বা সহযোগিতা করেনি। তারা বিচ্ছিন্নভাবে এসব অপরাধ চালিয়েছে। তাদের মধ্যে একজন একাই ৬৩ হাজার ক্যামেরা হ্যাক করে ৫৪৫টি যৌন শোষণমূলক ভিডিও তৈরি করে, যা পরে ৩ কোটি ৫০ লাখ ওন সমমূল্যের ভার্চুয়াল সম্পদের বিনিময়ে বিক্রি করা হয়। আরেকজন ৭০ হাজার ক্যামেরা হ্যাক করে ৬৪৮টি ভিডিও বিক্রি করেছে, যার মূল্য এক কোটি ৮০ লাখ ওন।

এ দুই ব্যক্তি গত এক বছরে অবৈধভাবে আইপি ক্যামেরার ফুটেজ বিতরণকারী একটি বিদেশি ওয়েবসাইটে প্রকাশিত ভিডিওর প্রায় ৬২ শতাংশের জন্য দায়ী বলে জানিয়েছে পুলিশ। কর্তৃপক্ষ এখন ওয়েবসাইটটি বন্ধ করার পদক্ষেপ নিচ্ছে এবং এর পরিচালকের বিরুদ্ধে বিদেশি সংস্থাগুলোর সঙ্গে যৌথ তদন্ত শুরু করেছে। পাশাপাশি সাইট থেকে ভিডিও কেনা বা দেখা-এমন আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ